একটা সময় ব্রাজিলের হয়ে মাঠ মাতিয়েছেন। এখনও খেলে যাচ্ছেন ব্রাজিলের ক্লাব এথলেটিকো এমজিতে। গত মৌসুমেও হাল্ক ৩২ গোল এসিস্ট করেছেন। ৩৮ বছর বয়সেও পারফর্মেঞ্চে রেখেছেন ধারাবাহিকতা। এছাড়া এর বাইরে তার তার দুরপাল্লার জোড়ালো শট ও ফিটনেসের জন্য অনেক প্রশংসা কুড়িয়েছেন। তবে এবার অন্যভাবে আলোচনায় হাল্ক।
ব্রাজিলের হাল্ক এবার আলোচনায় তার বিয়ে নিয়ে। সাম্প্রতিক সময়ে চার্চে বিয়ে করেন হাল্ক। তবে এই ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দু তার বিয়ে করা পাত্রীকে নিয়ে। সেখানে ক্যামিলা এঞ্জেলা নামক একজনকে বিয়ে করেছেন হাল্ক। ২০২০ সালেই এই বিয়ের আইনিগত কাজ সম্পুর্ণ করলেও সম্প্রতি এর আনুষ্ঠানিকতা করেছেন হাল্ক।
তবে সেখানেই হয়েছে আলোচনা, কেননা হাল্ক বিয়ে করেছেন তার সাবেক স্ত্রীর ভাগ্নিকে। ক্যামিলিয়ার এঞ্জেলা মুলত হাল্কের সাবেক স্ত্রী ইরান এঞ্জেলার ভাগ্নে। ২০০৭ সালে ইরানকে বিয়ে করেন হাল্ক। তার সাথে প্রায় এক যুগ ধরে সংসার করেন এই ব্রাজিলিয়ান তারকা। ২০০৭ সালে জাপানে একসাথে দেখা হওয়ার পর এই দুইজনের পরিচয় থেকে হয় প্রণয়। সেখানে একই সাথে তিনজন সন্তানের জন্ম দেন এই দম্পতি। হাল্কের দুই ছেলের সাথে আছে একজন মেয়ে। ছেলে দুইজনের নাম ইয়ান ও থিয়োগা। মেয়ের নাম এলিস। তবে এতকিছু পর আবার ইরানের ভাগ্নেকে বিয়ে করেছেন হাল্ক।
সে বিয়ে নিয়ে অবশ্য নিজের শান্তির কথা জানান হাল্ক। এক ইনষ্টাগ্রাম পোষ্টে হাল্ক জানান “ আমি একজন এখন সম্পুর্ণ সুখী মানুষ। জীবনের সব ক্ষেত্রে পরিপুর্ণ “। তবে হাল্ক খুশি হলেও এ বিয়ে নিয়ে হাল্কের উপর ক্ষোভ ঝেড়েছেন তার সাবেক স্ত্রী রাইসা। সেখানে এমন ঘটনাকে নৃশংস বলে উল্লেখ করেন তিনি। এমনকি এই ঘটনা তার মা বেচে থাকলে কোনভাবেই মেনে নিতেন না বলে জানান তিনি। একই সাথে হাল্ক ও তার নবাগত স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন এই রাইসা। রাইসা বলেন “ আমার মা বেচে থাকলে, তিনি এমন নৃশংসা ঘটনা কিছুতেই হতে দিতেন না। একজন নাতনি, যে তার বাড়িতে বড় হয়েছে, সে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে, তা কোনভাবেই মেনে নেওয়ার মত নয়৷ একই ছাদের নিচে ঘুমিয়ে, একই টেবিলে খাবার খায়, সঠিক সময়ে ছুরি মারে। এমন ঘটনা যেন বিশ্বাসঘাতকতা”
সব মিলিয়ে বিয়ে করে বেশ ভালোই চাপে হাল্ক। এবার দেখা যাক, কিভাবে এই চাপ মোকাবেলা করেন তিনি।




