Homeফুটবল২০২৬ বিশ্বকাপ খেলতে চান নেইমার ;জিততে চান ব্রাজিলের হয়ে!

২০২৬ বিশ্বকাপ খেলতে চান নেইমার ;জিততে চান ব্রাজিলের হয়ে!

- Advertisement -spot_img

শেষ হতে হতেও হলোনা। ভাবা হচ্ছিল কোন বিশ্বকাপ জয় করা ছাড়াই নিজের যাত্রা শেষ করবেন লিওনেল মেসি। তবে ২০২২ এ এসে নিজের শেষ বিশ্বকাপে এসে অধরা বিশ্বকাপ ছুলেন মেসি। একই সাথে জানান দিলেন, কোন কিছুই শেষ নয়। চাইলেই যেকোন সময় ছোয়া যায় স্বপ্নে।

এই মুহুর্তে লিওনেল মেসির থেকে বড় অনুপ্রেরণা নেইমারের কে থাকবে। নিজেরও বিশ্বকাপ আছে পুর্ণ।।মেসির মত না হলেও নেইমারও কম প্রতিভাবান বা কম সমৃদ্ধশালী ফুটবলার নন, প্রতিভা ও পরিসংখ্যান তার পক্ষেই কথা বলে। আর সেখানে এক বিশ্বকাপ নেইমারের ভাগ্যেও দরকার। অন্তত ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা খেলোয়াড় বিদায় নিবেন বিশ্বকাপ ছাড়া, এমনটা হয়ত ফুটবলের জন্য বেদনাদায়ক।

তাই নিজের শেষ বিশ্বকাপে সর্বোচ্চটা দিয়ে জয় করতে চান নেইমার। যদিও বর্তমানে ভালো অবস্থায় নেই নেইমার। এক বছরের বেশি সময় জাতীয় দলে নেই। ক্লাবে শেষ দেড় বছরে খেলেছেন মাত্র ৭ ম্যাচ। ফিটনেস ও ইঞ্জুরি ভালো করেই ভোগাচ্ছে নেইমারকে। তবে এতকিছুর মাঝেও আশাবাদী নেইমার। সাম্প্রতিক সময়ে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এমন আশার কথাই জানান নেইমি।

সেখানে এই ব্রাজিলিয়ান জানান ২০২৬ বিশ্বকাপে খেলতে চান তিনি। শুধু যে খেলতে চান এমন নয়, দলের হয়ে বিশ্বকাপ জয় করতে চান নেইমার। একই সাথে তিনি জানান দলের উপর তার আছে বিশ্বাস। দলের হয়ে জয় করতে যেকোন কিছু করতে তৈরি আছেন তিনি। সেখানে যাওয়ার জন্য তিনি চেষ্টা করবেন বলেও জানান নেইমার।

নেইমার জানান “ আমি চেষ্টা করবে ২০২৬ বিশ্বকাপে সেখানে থাকার জন্য। আমি সবকিছু করব যাতে আমি দলে থাকতে পারি। আমি জানি এটা আমার শেষ বিশ্বকাপ। আমি এটার জন্য সবকিছু করব, আমার শেষ সুযোগ ও শেষ সম্ভাবনা কাজে লাগানোর জন্য এবং অংশ নেওয়ার জন্য। আমি আমার দলের হয়ে জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। হ্যা অবশ্যই আমার নিজের দলের প্রতি সর্বোচ্চ বিশ্বাস আছে’

নেইমারের মত বিশ্বাস রাখতে চান সেলেসাও সমর্থকরা। ২০২৬ সালে ২৪ বছরের আক্ষেপ ঘোচাতে চাইবেন তারাও। নেইমার আসায় আবার দল একসুতোয় গাথুক, নেইমার তার দল নিয়ে ব্রাজিলকে আবার এনে দেক দারুণ মুহুর্তে এর চেয়ে আনন্দের কি থাকবে সমর্থকদের জন্য।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here