Homeক্রিকেটনেই সাকিব-তামিম! আছে সোনালী অতীত হেরেছে ভক্তরা,জিতেছে ইগো?

নেই সাকিব-তামিম! আছে সোনালী অতীত হেরেছে ভক্তরা,জিতেছে ইগো?

- Advertisement -spot_img

সময় কেটে যায়,রঙিন বর্তমান কখনো অভিজ্ঞতা আর কখনো সোনালী অতীত হিসেবেই থেকে যায়। পঞ্চপান্ডবের এমন দৃশ্য যেন শুধুই অতীত! মাশরাফি বিন মর্তুজা নেই,এক সুতোয় গেথে রাখার সাধ্যও অন্য কারো নেই,
তামিম-সাকিন দ্বন্দে যেন বাংলাদেশ ক্রিকেট পিছিয়েছে কয়েক বছর।যেই বিশ্বকাপ নিয়ে তামিমের ছিলো স্বপ্নের পাহাড় সেই বিশ্বকাপেই বাদ পরতে হয় তাকে,এরপর যে চ্যাম্পিয়নস ট্রফি ছিলো সাকিবের বিদায় বলার স্থান, যে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে কোয়ালিফাইড করেছিলেন সাকিব আল হাসানই,সেই চ্যাম্পিয়নস ট্রফির দলেই থাকছেন না সাকিব আল হাসানই! মানুষ যেসব জায়গায় অল্পতেই জ্যশ খ্যাতি কুড়াতে পারে তার মধ্যে অন্যতম হয়তো এই ক্রিড়াঙ্গন,বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় তারকা ফুটবলার মোহাম্মদ সালাউদ্দিন যখন সংগঠক হিসেবে দায়িত্ব নিলেন সেই সালাউদ্দিন এখনো বইয়ের পাতা থেকেই মুছে গেলেন,ক্রিকেটে নতুন করে বাংলাদেশকে পরিচয় করা সাকিবের এমন সমাপ্তি দেখে হয়তো মায়া করতে পারেন সাকিবের হেটার্সরাও।যেমনটি তামিমের ২০২৩ সালে বিদায় বলা মেনে নিতে পারেনি তামিমের সমালোচকরাও।সাকিব তামিমহীন আইসিসির ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ, বিপিএলেও খেলা হয়নি মাশরাফির। তবে দুজন সবজায়গায় আছেন, একজন মাহমুদউল্লাহ রিয়াদ, আরেকজন মুশফিক।এই দুজনই দল থেকে বাদ পরেছেন কখনো তখন নিজের খ্যাতি ব্যাবহার করতে চাননি,পরিশ্রম করে চুপচাপ আবারো ফিরেছেন জাতীয় দলে।
দুই ফরম্যাটেই মাঠ থেকে বিদায় নিয়েছেন রিয়াদ,হয়তো এই একদিনের ক্রিকেটেও নিবেন শিগ্রই। একদম মনের মতো বিদায় নেওয়ার সুযোগ আছে মুশফিকেরও।তবে মাশরাফি সাকিব-তামিম তিনজনই হয়তো নিজেদের খ্যাতি ব্যাবহার করতে চেয়েছেন বা করেছেন,আর তাতেই ঘটেছে বিড়ম্বনা।কলার উচু করা মাশরাফি, প্রতিবাদি সাকিব,ড্যাশিং ওপেনার তামিম কারো বিদায় ই যে সুন্দর হলোনা……..বাংলাদেশের ভক্তদের ভালবাসা হেরে গেলো,তামিম-সাকিবদের মেধাও হেরে গেলো,বাংলাদেশের ক্রিকেট হেরে গেলো,তবে হয়তো সবার ইগো জিতে গেলো……….আর সোনালী সময় অতীত নামেই তোলা রইলো!.

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here