এক যুগ পর রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লীগ জয়। ২০১৪ সালের লা ডেসিমার ইতিহাস ভুলতে পারবেননা মাদ্রিদিস্তারা। একই সাথে আর্জেন্টাইনদের জন্য ২০২১ সালের কোপা আমেরিকার শিরোপা জয়ও যেন একই। দুই যুগের অপেক্ষা ঘুচিয়ে শিরোপা জয় আলভিসেলস্তাদের।
ক্লাব ও জাতীয় দল, দুই জায়গায়ই আক্ষেপ ঘুচিয়েছেন একজন, তিনি এনহেল ডি মারিয়া। ২০১৪ সালে ফাইনালের ছিলেন সেরা খেলোয়াড়, আর ২০২১ এ করেছেন দলের একমাত্র গোল। একবার দল জিতেছে নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে, আরেকবার দল জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে। এছাড়া বিশ্বকাপ ফাইনাল সহ নানা ফাইনালে গোল করার রেকর্ড আছে ডি মারিয়ার।
এবার আরো একবার ফাইনালে নিজেকে প্রমাণ করলেন মারিয়া। বেনফিকার হয়ে ফর্মে থাকা স্পোর্টিং সিপির বিপক্ষে ফাইনালে জ্বলে উঠেন মারিয়া। এদিন ম্যাচের ২৯ মিনিটে বামদিকে দাঁড়িয়ে থাকা আন্দ্রেস স্কেজেডেলডেরাপকে পাস দেন মারিয়া। যদিও এরপর বেশ দারুণ এক গোল করেন নরওয়ের আন্দ্রেস। তবে তাকে মুল বল বানিয়ে দেন মারিয়া।
এরপর অবশ্য স্পোর্টিং সিপি ম্যাচে ফিরে। ফর্মে থাকা গাইকোরেসের গোলে সমতায় ফিরে তারা। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ার জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে দলের হয়ে শট নিতে আসেন ডি মারিয়া৷ তার ঠান্ডা মাথার বা পায়ে ডানদিকের শটে উলটো দিকে লাফ দেন গোলরক্ষক। শেষ পর্যন্ত ৭-৬ গোলে টাইব্রেকে জয় পায় বেনফিকা। এর সাথে তারা জয় করে লীগ কাপের শিরোপা।
এর আগে লীগ কাপের সেমিফাইনালে জোড়া গোল আদায় করেন মারিয়া। সে ম্যাচে ৩-০ গোলে জয় পায় বেনফিকা। এছাড়া ডি মারিয়া গোল আদায় করেন এই আসরের কোয়ার্টার ফাইনালের মঞ্চে। সব মিলিয়ে এই আসরে ৩ ম্যাচে ৩ গোল ও ১ এসিস্ট মারিয়ার। এর সাথে হয়েছেন ফাইনালের ম্যান অফ দ্যা ম্যাচ। এই আসরের তাই সেরা খেলোয়াড় বললেও ভুল হবেনা মারিয়াকে।
কিছুদিন আগে আলোচনায় এসেছিল ডি মারিয়াকে আবারো আর্জেন্টিনা দলে ফেরানো নিয়ে। এমনকি অধিনায়ক লিওনেল মেসিও তাকে দলে চেয়েছেন। কেন এখনও এনহেল ডি মারিয়াকে দলে চান আর্জেন্টাইন সবাই, সেটাই যেন প্রমাণ হলো এবার।




