Homeফুটবলনতুন বছরে উড়তে চান রোনালদো, হাজার কোটি টাকায় কিনলে প্রাইভেট জেট!

নতুন বছরে উড়তে চান রোনালদো, হাজার কোটি টাকায় কিনলে প্রাইভেট জেট!

- Advertisement -spot_img

গত মৌসুমে ৫০ গোল এসিস্ট। একই সাথে বছর শেষে গ্লোব সকার এওয়ার্ডের পাতায় হলেন সেরা মধ্য এশিয়ান খেলোয়াড়। ৪৩৩ এর এওয়ার্ডেও হয়েছেন বছরের সেরা। এবার যেন এমন পারফর্মেঞ্চের পর নিজেকে নিজে পুরষ্কৃত করলেন রোনালদো। নিজেকে নিজে উপহার দিলেন একটি প্রাইভেট জেট। সেটিও আবার যেন তেন নয়, বিশাল অঙ্কের অর্থ দিয়ে কিনলেন এই জেট।

নতুন করে প্রাইভেট জেট ক্রয় করতে রোনালদো খরচ করেছেন ৭৫ মিলিয়ন ইউরো। বাংলাদেশের টাকায় যা ৯৩২ কোটির টাকার অধিক। অর্থ্যাৎ টাকার অঙ্কে হাজার কোটি টাকার কাছাকাছি মুল্যে প্রাইভেট জেট কিনেছেন রোনালদো। আর যেটাকে ঘিরেই তৈরি হয়েছে আলোচনা।

কালো রঙের এই প্রাইভেট জেটের সামনে দেখানো রোনালদো এর বিখ্যাত সুইইই সেলিব্রেশন। এছাড়া এর সামনে লেখা সিআরসেভেন। কালো রঙের মাঝে আছে সাদা সাদা নানা রঙের দাগ। যা এই প্রাইভেট জেটকে করেছে আরো আকর্ষণীয়।

তুর্কিশ গণমাধ্যম আল সাবাহ এর মতে, এই প্রাইভেট জেট রোনালদো নিজের মত করে তৈরি করেছেন। এর গাল্ফ স্ট্রিম আপগ্রেড করা হয়েছে জি৬৫০ পর্যন্ত। বর্তমানে এটি ঘন্টায় ৬১০ মাইল পর্যন্ত গতিতে চলতে পারবে। যা প্রায় ৯৮০ কিমি দুরত্ব প্রতি ঘন্টায়।

চাইলেই এই জেটে করে পুরো পারিবারিক সংসার করতে পারেন রোনালদো। এখানে মোট ১৫ জনের যাওয়ার ব্যাবস্থা আছে। যেখানে রোনালদো, তার স্ত্রী জর্জিনা রদ্রিগেজ সহ তার সব পুত্ররা যাতায়াত করতে পারবেন। এছাড়া মোট ১০ জনের জন্য আছে শয়নের ব্যাবস্থা। পরিবার ও বন্ধু সবাইকে নিয়েই ঘুরতে পারবেন রোনালদো।

সেখানে আছে আরো অনেক সুবিধা। সার্বক্ষণিক ইন্টারনেটের জন্য আছে ওয়াইফাই সুবিধা, আছে যোগাযোগের জন্য টেলিফোন। এছাড়া মাইক্রোওয়েভ ওভেন, মাল্টিমিডিয়া সিস্টেম, ইলেক্ট্রিক ওভেন, রেফ্রিজারেটর সহ নানা সুবিধা আছে এই জেটে। এমনকি রোনালদো ও জর্জিনার জন্য আছে পোশাকের আলাদা রুম। সেখান থেকে চাইলেই পোশাক নিয়ে পড়তে পারবেন এই দুইজন।

পুরো জেট এর নকশা করেন ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেল। এই প্রাইভেট জেট ব্যাবহার করে সবখানে ভ্রমণ করতে পারবেন রোনালদো। চাইলে ক্লাব ও জাতীয় দল, সবখানেই ব্যাবহার করতে পারবেন এই জেট। অর্থ্যাৎ চাইলেই নিয়মিত ব্যাবহার করতে পারবেন রোনালদো এটি। এবার দেখা যাক, নতুন জেট আরো ধারালো করতে পারে কিনা রোনালদোর পারফর্মেঞ্চ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here