আগের চুক্তিকেই ছিলেন সর্বোচ্চ বেতনের অধিকারী। নতুন বছরে যেন সেটাকেও ছাড়িয়ে গেলেন রোনালদো। ২০২৪ সালটা রোনালদোর শুরু হলো নতুন চুক্তির মাধ্যমে। অনেকে সেটাকে বলছেন শতাব্দীর সেরা চুক্তি হিসেবে।
এই মৌসুমে আল নাসেরের সাথে চুক্তি শেষ হবার কথা পর্তুগীজ পোষ্টার বয়ের। এর মাঝে তার দল ছাড়া নিয়ে ছিল নানা গুঞ্জন। তবে সেইসব গুঞ্জন উড়িয়ে দিলেন রোনালদো। একই সাথে জানালেন এখনই ক্লাব ছাড়বেন না এই তারকা। কেননা তার নতুন চুক্তিতে আল নাসেরের সাথে যেন আলাদা বন্ধন করলেন রোনালদো।
নতুন চুক্তিতে বছরে প্রায় ১৮৩ মিলিয়ন ইউরো বেতন পাবেন রোনালদো। বাংলাদেশের টাকায় যা প্রায় ২২৯০ কোটি টাকা। রোনালদোর মত এত বেতন পাবেন না কোন খেলোয়াড়। দৈনিক গড়ে ৫৫৫ হাজার ইউরো বেতন পাবেন রোনালদো। বাংলাদেশের টাকায় যা প্রায় ৬ কোটি ৮২ লাখ টাকার মত। অর্থ্যাৎ দৈনিক রোনালদো যা পাবেন, সেটাই বিশ্বের শীর্ষ ক্লাবে থাকা অনেক ফুটবলাররাও পাননা বাৎসরিক হিসেবে।
শুধু বেতন না, রোনালদোকে দেওয়া হয়েছে আলাদা ক্ষমতা। সেখানে ক্লাবের মালিকানার ৫ ভাগ দেওয়া হয়েছে আন্তজার্তিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাকে । এছাড়া ভবিষ্যতে এই মালিকানা বাড়ার আছে সম্ভাবনা। শুধু মালিকানা নয়, ক্লাব নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে রোনালদোকে। সেক্ষেত্রে চাইলেই যে কাউকে স্বাক্ষর করাতে পারবেন এই পর্তুগালের এই সুপারস্টার।
আর সেখানেই সাবেক সতীর্থকে চেয়েছেন রোনালদো। এর আগে রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন খেলেছেন রোনালদো, সেখানেই তার সতীর্থ ছিলেন ব্রাজিলের ক্যাসিমিরো। নিজের দলে সফলতা আনতে ক্যাসের দিকে নজর রোনালদোর। সেখানে আবারো এই ব্রাজিলিয়ানের সাথে জুটি বাধতে চান আল নাসের তারকা। নিজের প্রথম পছন্দেই ক্যাসিমিরোকে দলে চাচ্ছেন রোনালদো।
নতুন চুক্তিতে অনেক বিষয় হলো স্পষ্ট। আপাতত কোথাও যাচ্ছেন না রোনালদো। ইউরোপে তার ঠিকানা হচ্ছেনা আগেই নিশ্চিত ছিল। এবার এর সাথে আমেরিকা ও রাইভাল দল আল হিলালে যাওয়ার গুঞ্জনও দিলেন উড়িয়ে। নিজ দলের হয়ে পারফর্ম করতে চান রোনালদো, দলকে জেতাতে চান শিরোপা। আগামী দিনে হোক তার ইচ্ছাপুরণ, এমনটাই চাওয়া সবার।




