হাতিয়ার জমা দিয়েছি দক্ষতা নয়, এমন কথা বিভিন্ন এ্যাঙ্গেলে শুনেছেন হয়তো। এবার শুনবেন এভিডি ভিলিয়ার্সের কথা। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ৩৬০ ডিগ্রি খ্যাত প্রোটিয়া ব্যাটার। ক্রীকেট ক্যারিয়ারের জীবদ্দশায় ভিলিয়ার্স খেলেননি এমন লিগ হয়তো নেই। থাকলেও সেই লিগের ভাগ্য খারাপ এমন কিংবদন্তিকে না পাওয়ায়। তবে এবার ভাগ্য ভালো কিংবা সুখবর যা বলার বলতে পারেন অভিডি ভক্তদের জন্য।কেননা সাউথ আফ্রিকান এই মারকুটে ব্যাটার আবারও ফিরছেন ২২ গজে। ধুমধাড়াক্কা ছক্কা হাকাতে প্রোটিয়া মাস্টারের ফেরা হচ্ছে শীগ্রই।
কদিন আগে জানিয়েছিলেন তিনি তার ছেলে মেয়ের জন্য ফিরতে চান, অন্তত নেটে হলেও তিনি ফিরবেন এমন কথা বলেন। তবে এবার নেটে নয় এভিডি ফিরছেন প্রতিযোগিতামূলক খেলায়। যে খেলায় এভিডি ফিরলে ঐ নির্দিষ্ট টুর্নামেন্টের মান বেড়ে যাবে কয়েক গুন। কেননা এই প্রোটিয়া ব্যাটার তার প্লেয়ীং ক্যারিয়ারে যেভাবে খেলেছেন তাতে অবসর ভেঙ্গে ফিরে আসলে ঐ লিগের প্রচার প্রচারনা যে বাড়বে তা অনেকটা অনুমেয়। এভিডির মতো প্লেয়ারের জন্য যা সামান্যই। ভিলিয়ার্স খেলেননি কোথায় বিবিএল বিপিএল আইপিএলের মতো পুরনো লিগ গুলোতে নিয়মিত খেলতেন তিনি। একটা সময় চোখের সমস্যার জন্য সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দেন। তবে নিরবতা ভেঙ্গে এভিডি ফিরছেন।
ফিরছেন না শুধু, নিজ দেশ নিজ দলের হয়ে নেতৃত্ব নিয়ে ফিরছেন এই সাউথ আফ্রিকান কিংবদন্তি। জেনে থাকার কথা, জাতীয় দলের সঙ্গে চুক্তি নেই এমন ক্রিকেটাররা খেলতে পারেন লেজেন্ডস লিগে। সে লিগে যে কোনো দেশ থেকে প্লেয়াররা খেলতে পারে যদি শর্ত মেনে নেয়। আর সেই শর্ত মেনে মাঠে পারফর্ম করতে দেখা যাবে এভিডি ভিলিয়ার্সকে। নেতৃত্ব দিবেন প্রিয় দল সাউথ আফ্রিকাকে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস লিগে খেলবেন ভিলিয়ার্স। লিগটির ২য় পর্বে প্রোটিয়া দলকে নেতৃত্ব দিবেন তিনি। প্রত্যাবর্তন সম্পর্কে ভিলিয়ার্স বলেন, চার বছর আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিই কারণ আমার মধ্যে খেলার ইচ্ছাটাই আর ছিল না। তারপর অনেকটা সময় কেটেছে এবং আমার ছেলেরাও এখন ক্রিকেট খেলা শুরু করেছে। নিজেদের বাগানে ওদের সঙ্গে খেলতে খেলতেই আমার মধ্যে সেই মাঠে নামার ইচ্ছাটা কিছুটা হলেও হয়তো ফিরেছে। এবার তাই জিম এবং নেটে অনুশীলনে ফিরছি এবং জুলাইয়ে ডব্লুসিএলে খেলার জন্য আমি প্রস্তুত থাকব।’
একসময় দুনিয়া মাতানো ব্যাটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ায় ভক্তদের মন খারাপ হলেও ফিরে আসার খবরে হয়তো কিছুটা হলেও আনন্দিত হবেন।





