ইতোমধ্যে অফিশিয়ালভাবেই আল হিলালকে কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় বলেছেন নেইমি।যুক্ত হচ্ছেন সান্তোসে,মাত্র ৬ মাসের কন্ট্রাক্ট ও পরে বাড়ানোর সুযোগ রেখে নেইমারের এমন চুক্তি হয়েছে,তবে
শৈশবের ক্লাবে ফিরতে নেইমারকে বড় আর্থিক ক্ষতি মেনে নিতে হয়েছে। আল হিলালে মৌসুমের বাকি অংশের বেতন ছেড়ে দিতে হয়েছে তাকে। অর্থের অঙ্কটা বেশ বড়, ৬৫ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৭৯৮ কোটি ২৯ লাখ লাখ টাকা প্রায়!
সৌদিতে যাওয়ার আগে নেইমারের এজেন্ট বার্সেলোনার সাথে যোগাযোগ করেছেন,কিন্তু বার্সা রাজি হয়নি।এরপর আবারো সৌদি ছাড়ার আগে কিছুদিন আগে থেকেই বার্সার ফিরতে চেয়েছেন,এবারও বার্সা রাজি হয়নি।ফলে নেইমারের চিন্তাভাবনা একটাই,কোথায় থেকে নিজের জাতীয় দল ফুটবলকে ২০২৬ বিশ্বকাপে সাহায্য করা যায়।সেখানে নিজের আপন ক্লাব সান্তোসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি! এক জুগ পর নিজের শেকড়ে ফিরছেন শুধুই দুইটি কারনে,প্রথমত নিজের ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ দ্বিতীয়ত ব্রাজিলে থেকে জাতীয় দল ব্রাজিলকে সাহায্য করা।
আর আগামী ৫ ফেব্রুয়ারি নিজের জন্মদিনেই সান্তোসের হয়ে খেলতে পারেন তিনি।
সুযোগ ছিলো অন্যান্য ক্লাবে যাওয়াও।তবে তা যাননি।
বরং ফিরছেন নিজ ঘরে!বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে নিজ দেশের ক্লাবে যুক্ত হবেন তিনি।যে ঘর
২০১৩ সালে ছেড়েছিলেন নেইমার।এরপর এক যুগ সারাবিশ্বে ঘুরেছেন। গিয়েছেন ইউরোপ থেকে এশিয়া। এর মাঝে করেছেন ফুটবলের নানা রেকর্ড। প্রতিভা ও পরিসংখ্যান দিয়ে ভক্তদের মাঝে করে নিয়েছেন নিজের জায়গা। এবার সেই এক যুগ পর আবারো ঘরের দুয়ারে নেইমার। ২০১৩ সালে সান্তোস ছাড়া নেইমার আবারো ফিরছেন সান্তোস।
আল হিলালের সাথে এই বছর জুনে নেইমির চুক্তি শেষ হতো। ক্লাব ও নেইমার দুই পক্ষ থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল তারা চুক্তি নবায়ন করবেননা। আগে থেকে এমন সংবাদ আসলেও সেটা চুড়ান্তভাবে তেমন প্রকাশ পায়নি। এবার সেটা হয়েছে চুড়ান্ত। সেখানে দুটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছিলো। একদিকে এই জানুয়ারিতেই দুই পক্ষের সম্মতিতে হবে চুক্তি কর্তন। এছাড়া জুনে চুক্তির মেয়াদ শেষ করে নেইমার ছাড়বেন আল হিলাল। তবে হলো প্রথমটিই।
আল হিলালকে বিদায় বলে সান্তোসেই ফিরলেন ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সর্বাধিক গোল স্কোরার।





