Homeক্রিকেটটি-টোয়েন্টিতে বাংলাদেশের বড় সম্পদ শামীম!

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বড় সম্পদ শামীম!

- Advertisement -spot_img

খেলেছেন ৩৮ রানের ইনিংস, তবে ইনিংসেই অনেক প্রশ্ন আর অনেক জবাব দিয়ে গেছেন। আরো একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন শামীম। দেখালেন টি২০ ক্রিকেটে তার মত ব্যাটসম্যান বাংলাদেশের ক্রিকেটের জন্যই বিরল।

রুয়েল মিয়াকে ১৯.৫ বলে মিড উইকেটে হাকাতে গিয়ে দিয়েছেন ক্যাচ। তাতে যেন অনেকটা হাফ ছেড়ে বাচলেন সিলেটের এই বাহাতি পেসার। এর কিছুক্ষণ আগে যে মিরপুরে দেখা গিয়েছে শামীম তান্ডব। রুয়েলের সেই ওভারের প্রথম ৩ বলেই শামীম খবরের পাতার অংশ হয়েছেন। প্রথম ৩ বলে শামীম নিয়েছেন ১৪ রান। তবে যে ধরণের শটের খেলা দেখিয়েছেন, তাতেই যেন পাচ্ছেন প্রশংসা।

একটা বাউন্ডারি ছাড়া করেছেন স্লগ করে। আরেকটা করেছেন লো ফুলটুসে স্কুপ শট করে। এর আগে ওভারে প্রথম বলে বাউন্ডারি হাকিয়েছেন রিভার্স স্কুপ করে। থার্ডম্যান, স্কয়ার উইকেট দিয়েই রান করতে কত রকমের শট খেলতে পারেন, সেটারই প্রমাণ দেখালেন শামীম।

তাই যেন শামীমকে নিয়ে আলোচনা, কেউ কেউ তো নামই দিলেন শামীম আনঅর্থডোক্স হোসেন। বাংলাদেশের ক্রিকেটে এমন সাবলীলভাবে আনঅর্থডক্স শট খেলতে আগে কবে কাউকে দেখেছে সবাই৷ এদিন ৬ বাউন্ডারি হাকিয়েছেন শামীম, ৪ চার ও ২ ছয়ের সবই এসেছে মাঠের পিছনের দিক থেকে।

৮ম উইকেটে খালেদকে নিয়ে করেন ৬৩ রানেএ জুটি। শামীমকে দেখে সাহস পান বোলার খালেদও, তিনিও হাকান একের পর এক ছয় চার। শেষ পর্যন্ত যে পার্টনারশিপ ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রায় ২০০ রানের পাহাড়সম টার্গেট ছুতে গিয়ে তাসের মত ভেঙে পড়ে সিলেট স্ট্রাইকার্স।

সর্বশেষ উইন্ডিজ সিরিজে নিজেকে মেলে ধরেছেন। প্রথম দুই টি২০ ম্যাচে বাংলাদেশের ব্যাটিং এর ওয়ান ম্যান আর্মি ছিলেন। জোসেফ, ম্যাকয়, শেফার্ডদের বলে একের পর এক আনঅর্থডক্স শট খেলা শামীম নিজেকে মেলে ধরলেন বিপিএলেও। এর আগে ইমার্জিং এশিয়া কাপেও নিজেকে মেলে ধরেছেন শামীম হোসেন পাটোয়ারি। শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন দারুণ ইনিংস। টি২০ ক্রিকেটে শামীমের ব্যাট সুইং নিয়ে আলোচনা হয়। আলোচনা হয় তার শটের দক্ষতা নিয়ে। এর সাথে এবার শটের রেঞ্জ ও কার্যকারিতায় নিজেকে ছাড়িয়ে গেলেন শামীম। আগামী দিনে এই শামীমের দিকে বড় নজর রাখতে চাইবে সবাই।

শোনা যায় মাঠে এলে নিজের নরমাল নকিং বা সাধারণ প্রাক্টিস না করে আনঅর্থডক্স শটের দিকে বেশি মনযোগ দিতেন শামীম। অবশেষে যেন সেটার ফল পেতে শুরু করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। আগামী দিনে শামীমকে দেশের ক্রিকেটের রত্ন বানানোর কাজটা তাই করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here