বিখ্যাত ওয়েবসিরিজ ডার্কের মত যেন ওয়েন্ডেন কেভের ভিতর থেকে নেইমার আবার ফিরে আসলেন। ইনসেপশনের মত সেই ফিরে আসাটা হলো আবেগময়। যেখানের সবকিছুর পর শেষটা হলো অশ্রুসিক্ত। নেইমার যেন মনে করালেন এইসব কিছুকেই। সান্তোসে ফিরে তাই এই ব্রাজিলিয়ান জানালেন, এ যেন এক টাইম ট্রাভেল যাত্রা। এক যুগের টাইম ট্রাভেল শেষে নেইমার আবারো ফিরলেন আপন ভুমি।
এদিন নেইমারকে বরণ করতে স্টেডিয়াম ছিল কানায় কানায় পুর্ণ। ২০ হাজার দর্শক এদিন আসেন নেইমারকে বরণ করতে। আতশবাজি সহ নানা ঝলকানি ও উৎসবে বরণ করা হয় তাদের একটা সময়ের সুপারস্টারকে। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাও এদিন ভক্তদের নিরাশ করেননি, দিয়েছেন কিছু প্রতিশ্রুতি, জানিয়েছেন নিজের অভিব্যাক্তি।
সেখানে নেইমার জানিয়েছেন সান্তোস তাকে এমন ভালোবাসা দিয়েছেন, যা তাকে দেয়নি অন্য কেউ। এমনকি আল হিলালে ট্রেনিংরত অবস্থায় নিজে দুখিত ছিলেন বলেও জানান ব্রাজিলের সুপারস্টার, সেখান থেকে বর্তমানে ভালো আছে বলেও জানান তিনি। এমনকি নিজের মাঠে নামার ব্যাপারেও মতামত জানান সাবেক বার্সা সুপারস্টার। সেখানে এখনই ম্যাচ খেলার প্রস্তত আছে বলেও জানান তিনি। জানিয়ে দেন অন্তত ৩০ মিনিট মাঠে নামার জন্য প্রস্তত তিনি।
এদিন ২০২৬ বিশ্বকাপ নিয়েও কথা বলেন নেইমার। সেখানে ২০২৬ বিশ্বকাপে খেলার আগ্রহের কথাও জানিয়েছেন এই ব্রাজিলিয়ান। সেখানে দলগত প্রচেষ্টায় ব্রাজিলের হয়ে দারুণ কিছু করার ইচ্ছার কথা জানান নেইমার।
সব মিলিয়ে নিজের ফেরাটাকে দারুণ উপভোগ্য করলেন নেইমি। শোনা যাচ্ছে জন্মদিনের দিন মাঠে নামতে পারেন এই ব্রাজিলিয়ান। সেখানে নিজেকে প্রমাণ করবেন, আবারো দেখাবেন তার ঝলক এমনটা চাওয়া সবার। একই সাথে শুরুর দিনের মত সান্তোসের শেষটাও নেইমার স্মরণীয় করবেন, তাকে নিয়ে এমন প্রত্যাশাও আছে ব্রাজিল ও ফুটবল ভক্তদের।




