বিপিএলে অনেক নাটকই চলছে,আর সেখানে সবচেয়ে বড় নাটকটা বোধহয় হচ্ছিলো পয়েন্ট টেবিলে। কেননা দুদিন আগেই মনে হচ্ছিলো যেন চারদল অনেকটাই নিশ্চিত। তবে নতুন মোড় নিয়েছিলো খুলনার জয়ের কারনে।অন্যদিকে শেষ ম্যাচে ঢাকার দুর্দান্ত শুরুর পরও খারাপ শেষ করে দলটি।ফলে ঢাকাকে হারিয়ে আজ শেষ চার নিশ্চিত করলো খুলনা টাইগার্স! দুর্বার রাজশাহীকে বিদায় নিতে হলো সমান পয়েন্ট নিয়ে।অর্থাৎ এখন শেষ চারের দল,বরিশাল রংপুর খুলনা ও চিটাগং। বাকি তিন দল অর্থাৎ ঢাকা রাজশাহী আর সিলেট নিয়েছে বিদায়।
অন্যদিকে ভিন্ন এক লড়াই করছে চিটাগং ও রংপুরও।টানা ৩ ম্যাচে হেরে যেন চিটাগংকেই কোয়ালিফায়ারের দিকে ঠেলে দিলো রংপুর রাইডার্স।
গ্রুপ পর্বের শেষ দিনের খেলার আগে পয়েন্ট তালিকায় সবার শীর্ষে ফরচুন বরিশাল,একমাত্র দল হিসেবে নিশ্চিত করেছে কোয়ালিফায়ার।১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৮! ৯ জয় আর হার দুটিতে।
এখন পর্যন্ত ১২ ম্যাচে ৮ জয় রংপুর রাইডার্সের,তাই পয়েন্ট তালিকায় দুই নম্বরেই আছে তারা।
তালিকার ৩ নম্বরে থাকা চিটাগং এখন পর্যন্ত খেলেছে ১১ ম্যাচ,তাদের পয়েন্ট ১৪। তবে শেষ ম্যাচে জিতলে নেট রান রেটে রংপুরকে পেছনে ফেলে কোয়ালিফায়ার খেলবে তারা।
এদিকে আজ জিতে শেষ চার নিশ্চিত হয়েছে খুলনার।শেষ ম্যাচে চিটাগং জিতলেই নিশ্চিত হবে কোয়ালিফায়ার।




