Homeফুটবলএমবাপ্পের অভাব পুরণ করবেন ডেম্বেলে!

এমবাপ্পের অভাব পুরণ করবেন ডেম্বেলে!

- Advertisement -spot_img

নাপোলির উইঙ্গার কাভারাৎখেলিয়া নিজেদের ডেরায় নিয়ে এসেছে পিএসজি। এমবাপ্পে যাওয়ার পর এই জর্জিয়ান উইঙ্গারকে দিয়ে তার অভাব পুরণের ভাবনা ছিল ক্লাবটির। অপরদিকে রিয়াল মাদ্রিদের উইঙ্গার রদ্রিগোর দিকেও নজর ছিল তাদের। কিলিয়ান এমবাপ্পে যাওয়ার পর তার জায়গায় এমবাপ্পের ক্লাব থেকেই একজনকে ভেড়াতে চেয়েছিল দলটি। তবে এবার নিজেদের দলেই দেখা মিললো এমবাপ্পের বিকল্প।

এক মৌসুম আগে বার্সেলোনা থেকে আনা ডেম্বেলেই নিজেকে এমবাপ্পের বিকল্প হিসেবে তৈরি করছেন। শেষ দুই ম্যাচে হ্যাট্রিক করে যেন সেটারই ইঙ্গিত দিলেন এই ফ্রেঞ্চ তারকা। চ্যাম্পিয়নস লীগের মঞ্চে পিএসজির হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাট্রিক করেন ডেম্বেলে। সে ম্যাচে তার ৩ গোলেই প্রতিপক্ষ স্টুটগার্টকে ৪-১ গোলে হারায় পিএসজি। ফলে নিশ্চিত হয় পিএসজির পরের রাউন্ডে যাওয়ার রাস্তা।

এবার লীগ ওয়ানে ফিরেও হ্যাট্রিক ডেম্বেলে। এবার হ্যাট্রিক করলেন ফ্রেঞ্চ লীগ লীগ ওয়ানের ক্লাব ব্রেস্টের বিপক্ষে। এবারের চ্যাম্পিয়নস লীগে দারুণ ফর্মে থাকা ব্রেস্টকে তাদের মাঠে ৫-২ গোলে হারায় পিএসজি। আর সেখানেই হ্যাট্রিক আদায় করেন ডেম্বেলে।

ফ্রেঞ্চ এই তারকা এদিন ম্যাচের ২৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। সতীর্থ উইঙ্গার বার্কোলার বাড়ানো বল থেকে সহজে গোল করেন ডেম্বেলে। এরপর ৫০ মিনিটে ব্রেস্ট এক গোল শোধ করলে ৫৭ মিনিটে আবারো বল জালে জড়ান ডেম্বেলে। কাভারাৎখেলিয়ার পাস ঠিকভাবে না গেলেও সেখান থেকেই বল পান ডেম্বেলে। এরপর নিখুত ফিনিশিংএ বল জড়ান জালে।

মিনিট পাচেক পর নিজের হ্যাট্রিক তুলে নেন ডেম্বেলে। কাং ইন লি এর পাস থেকে এবার দারুণ ফিনিশ ডেম্বেলের। আর সেখানেই হ্যাট্রিক আদায় এই সাবেক বার্সা তারকা। যে হ্যাট্রিকের পর আর ম্যাচে ফিরতে পারেনি ব্রেস্ট। উলটো ৫-২ গোলের বড় ব্যাবধানে হেরে যায় তারা।

এই মৌসুমে ২৬ ম্যাচে ২২ গোল এসিস্ট ডেম্বেলের। যা ছাড়িয়ে গেছে ডেম্বেলের আগের সব মৌসুমের পারফর্মেঞ্চকে। এর মাঝে লীগে ১৮ ম্যাচে ১৮ গোল এসিস্ট করেন। ১৪ গোলের সাথে করেন ৪ এসিস্ট। রাইট উইঙ্গার হিসেবে খেললেও লুইস এনরিকের দলে স্ট্রাইকার পজিশনেও দারুণ মানিয়ে নিয়েছেন ডেম্বেলে। যেন এমবাপ্পের অভাব পুরণে দারুণ পরিকট তিনি।

মেসি, নেইমারদের পর এই মৌসুমে এমবাপ্পেও ক্লাব ছাড়েন। আর তাতে শঙ্কা ছিল ভুগতে পারে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি৷ তবে সব শঙ্কা দূর করে দেন ডেম্বেলে। লীগে এখনও হারের মুখ দেখেনি দলটি, চ্যাম্পিয়নস লীগের লড়াইয়েও আছে তারা। সেখানে আগামী দিনে ফ্রেঞ্চ এই ক্লাবটির পোষ্টার বয় হতে পারেন ডেম্বেলে। এমনকি এমন পারফর্মেঞ্চ ধরে রাখতে পারলে ফ্রাঞ্চ জাতীয় দলেও তার দিকে থাকবে আলাদা নজর।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here