Homeআন্তর্জাতিকচ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামছে ভারত-বাংলাদেশ!টিকিট বিক্রি শেষ!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামছে ভারত-বাংলাদেশ!টিকিট বিক্রি শেষ!

- Advertisement -spot_img

৩৮৪ ঘন্টা পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামছে ভারত বাংলাদেশ। খুব বড় খবর বা হলেও একেবারে ফেলে দেয়ার মতো নয়, কারনটা অবশ্য সবারই জানা, ভারত বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ হলেও ২ দেশের সম্পর্ক দা কুমড়োর মতো। যা রাজনৈতিক প্রেক্ষাপট ছাপিয়ে ক্রিকেট মাঠে গিয়েও ঠাই নিয়েছে। ভারত বাংলাদেশের খেলায় দর্শকদের কড়া নজর থাকে, ভারতের উইকেট গেলে বাংলাদেশের বোলারদের উদযাপনে কমতি থাকে না। দর্শকদের টিভি সেটের সামনের উদযাপন বলে দেয় ভারতকে বাংলাদেশ হারাতে পারলে খুশির জোয়ার বয়ে যায় এ বাংলায়। আর তাই এই ম্যাচের উত্তাপ এখনই ছড়ি গেছে। যে উত্তাপ অনেকটা গিয়ে লেগেছে বাংলাদেশ ভারত ম্যাচের টিকিটে।

জেনে অবাক হতে পারেন, প্রায় ১৬-১৮ দিন আগেই এই ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে। দুবাইয়ে ভারত বাংলাদেশের যে প্রবাসী রা আছেন তারা এই টিকিট ক্রয় করে নিয়ে গেছেন বলে জানা গেছে। ভারত বাংলাদেশ ম্যাচের চাহিদা কতটা তার আরেকটা উদাহরণ এই টিকিট বিক্রির ঘটনা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের কথার তোপ তো আছেই। বিজ দলকে সেরা বলতে বিভিন্ন যুক্তি দাড় করানো হয়। মাঠের মতো মাঠের বাইরোও তাই হার জিতের অসম লড়াই থাকে। যে লড়াইতে বেশিরভাগ সময়ে জয়ী দলটার নাম হয় ভারত।

কোহলি রোহিত বুমরাহদের দলের বিপক্ষে বাংলাদেশ বরাবরই হারের মুখ দেখে। খুব কম সংখ্যক ম্যাচ আছে যেখানে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। তবে হার জিতের সংখ্যা যাই হোক ভারত বাংলাদেশের ম্যাচটাই মুখ্য বিষয়। বাংলাদেশের দর্শকদের ইচ্ছে হলো যে কোনো মূল্যে ভারতকে হারাতে হবে, আবার ভারতীয়দেরও একই চাওয়া। পার্শ্ববর্তী দেশ হলেও বাংলাদেশ ভারতের বন্ধুত্ব পূর্ন সম্পর্ক গড়ে না ওঠার অন্যতম কারন ২ দলের ম্যাচের ফলাফল। কখনো কখনো ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলতে নামলে ইনজাস্টিজের শিকার হয় বলে অনেকেই বলে থাকেন সেই থেকে দুই দেশের মধ্যে চিন্তার সম্পর্কের বিস্তর ফারাক হয়। আর এই টকঝাল সম্পর্ক টাই ভারত বাংলা ম্যাচের গুরুত্ব বাড়িয়ে দেয়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ২০ ফেব্রুয়ারী সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের এই ম্যাচ দিয়েই তিন ম্যাচের টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ দল। হার জিতের বাইরেও যে লড়াই থাকবে সেটিই হবে মূল আকর্ষণ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here