Homeক্রিকেটলিজেন্ড ৯০ ক্রিকেট টুর্নামেন্টে দুবাই জায়ান্টস এর হয়ে ২২ গজে ফিরছেন  সাকিব।

লিজেন্ড ৯০ ক্রিকেট টুর্নামেন্টে দুবাই জায়ান্টস এর হয়ে ২২ গজে ফিরছেন  সাকিব।

- Advertisement -spot_img

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না থাকায় হয়তো এখানেই ক্রিকেট জার্নি  শেষ করতে যাচ্ছেন  সাকিব আল হাসান। তবে ঘরোয়া ক্রিকেটে কিছুদিন পরেই মাঠে নামছেন তিনি। লিজেন্ড ৯০ লীগ এ খেলবেন দুবাই জায়ান্টস এর হয়ে। পেতে পারেন অধিনায়কত্ব। সাকিব আল হাসানের সাথে
একই দলে খেলবেন, থিসারা পেরেরা, হ্যামিল্টন মাসাকাদজা, কেনার লুইস দের মতো খেলোয়াড়।
যারা সাকিব আল হাসানের ভক্ত অনুরাগী আছে তাদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে, জাতীয় দলে না খেললেও, ঘরোয়া ক্রিকেটে ফিরছেন তিনি। এই লিগটি ভারতের ছত্রিশগড় রাজ্যের, রায়পুরে ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের অংশগ্রহণ করার কথা থাকলেও,স্কোয়ার থেকে বাদ পড়েছেন তিনি। এর মধ্যে বোলিং একশন নিয়েও নানা বিতর্কের জন্ম দিয়েছে। তবে সুযোগ আছে ঘরোয়া ক্রিকেটে খেলে কাম ব্যাক করার।
আপাতত জাতীয় দলের বাইরে থাকায়, এই লীগ থেকে  প্রস্তাব পেয়ে  খেলতে রাজি হয়েছেন তিনি।
সাকিব আল হাসানের ক্রিকেটিও ক্যারিয়ার, যে বর্ণিল আয়োজন এর মধ্য দিয়ে  শেষ হওয়ার কথা ছিল, বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় তা আর হয় নি।খেলতে পারেননি নিজ দেশের ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে  বড় আসল বিপিএল।

অপেক্ষার প্রহর শেষে এবার মাঠে নামতে যাচ্ছেন সাকিব আল হাসান। তাকে যারা মনেপ্রাণে ভালোবাসে। তারা সাকিব আল হাসানকে মাঠের ক্রিকেটে দেখতেই  বেশি স্বাচ্ছন্দ বোধ করে। পরিচিত সেই সেলিব্রেশন এর অপেক্ষায় হয়তো তার  হাজারো ভক্ত সমর্থক। স্বাভাবিকভাবে ওইসব টুর্নামেন্টে নিয়মিত যারা ক্রিকেট দেখে তাদের চোখ থাকার কথা নয়। দেশের বিভিন্ন দেশে কারেন্ট প্লেয়াররা খেলে থাকেন বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে। এর উপরে ফেব্রুয়ারিতেই আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে তার পরেও বাংলাদেশ থেকেও লিজেন্ড নাইন্টি লীগের দিকে চোখ থাকবে অনেক ভক্ত অনুরাগের। কারণটা আর কিছুই নয় শুধুমাত্র সাকিব আল হাসানের জন্য। শৈশবের হিরোরা একসময়ের না একসময় বিদায় নিবেই। তবে তাদেরকে শেষ সময়ে যে কয়টা দিন খেলতে দেখা যায় সে কয়টা দিনই চোখের শান্তি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here