‘ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে।’
এ যেন বাংলা প্রবাদের প্রতিচ্ছবি,সম্প্রতি অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছেন জুনিয়র রোনালদো।২০২৩ সালের ২২ জানুয়ারি থেকে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার ছেলে জুনিয়র রোনালদো ক্লাবটির অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলছেন।
অবিশ্বাস্যভাবে আল নাসরের দলের হয়ে একাই ১০টি গোল করেছেন রোনালদো জুনিয়র।১৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে ১০-৯ ব্যবধানে আল-ইত্তিহাদের বিপক্ষে জিতেছে আল নাসর অনূর্ধ্ব-১৫ দল।কয়েক দিন আগেই আল নাসর অনূর্ধ্ব-১৫ দল আল হিলালকে ৭-০ গোলে হারিয়েছিল। ওই ম্যাচেও আল নাসরের ৭টি গোলই করেছিলেন জুনিয়র রোনালদো। অর্থাৎ মাত্র দুই ম্যাচে রোনালদোর ছেলে গোল করেছেন মোট ১৭টি।




