কিছুদিন আগে সৌদি আরব থেকে বলা হয়েছিল ভিনিকে নেওয়া কোন স্বপ্ন বা গুঞ্জন নয়। এটাই নাকি বাস্তবতা। ভিনি আর সৌদি আরবের ডিল সত্যি হচ্ছে খুব শীঘ্রিই।
তখন এমনটা হেসেই উড়িয়ে দিয়েছেন অনেকে। কেননা রিয়াল মাদ্রিদ থেকে অনেকবার বলা হয়েছে ভিনি আনটাচএবেল। এছাড়া ক্লাবের কোচ থেকে নানা মহল বলেছে কোন মুল্যেই ক্লাব ত্যাগ করবেন না ভিনিসিয়াস। তবে আশঙ্কা যেন এখন সত্যি হবার পথে। ক্লাব ত্যাগ করতে পারেন ভিনিসিয়াস।
কেননা রিয়াল মাদ্রিদ থেকে চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভিনিসিয়াস। সংবাদমাধ্যম রেলেভো প্রকাশ করে এমন তথ্য। সেখানে তারা জানায় সপ্তাহ দুয়েক আগে ভিনিসিয়াসের সাথে আলাদা বৈঠক করে রিয়াল মাদ্রিদ। সেখানে তাকে দেওয়া হয় নতুন চুক্তির প্রস্তাব। সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন ভিনিসিয়াস জুনিয়ার।
তবে নতুন ক্লাবে যাওয়া নিয়ে গুঞ্জন উঠলেও বাস্তবে চুক্তি নবায়নের কারণ ভিন্ন। ইতিমধ্যে ভিনির সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে রিয়াল মাদ্রিদের। অর্থ্যাৎ মাদ্রিদের ক্লাবটিতে আগামী ২ বছর এমনিতেই থাকবেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। সেখানে চুক্তি নবায়ন করতে চাচ্ছিল রিয়াল মাদ্রিদ। তবে রিয়ালের দেওয়া টাকার অঙ্কে সায় দেননি ভিনি। মুলত রিয়াল মাদ্রিদে ১৫ মিলিয়ন আয় করেন তিনি। এমনকি ইঞ্জুরিতে থাকা বয়সী ডিফেন্ডার আলাবা পান তার থেকে ২ মিলিয়ন বেশি। যে কারণে চুক্তির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ তার মুলত বেতন বৃদ্ধি।
এর বাইরে ভিনির রিলিজিং ক্লজ ১ বিলিয়ন ডলার। অর্থ্যাৎ ১২ হাজার কোটি টাকার অধিক দরকার হবে ভিনিকে ছাড়িয়ে নিয়ে যেতে। সৌদি আরব বড় অঙ্কের অর্থ খরচ করতে প্রস্তত, তবে সেটা এতটাও না হবার সম্ভাবনাই বেশি। সব মিলিয়ে এই মুহুর্তে ভিনি কোথাও যাচ্ছেন না। চুক্তি নবায়নে বনিবানা না হলেও অন্তত ২ বছর রিয়াল মাদ্রিদে থাকছে ভিনি। এর মাঝে চুক্তি নবায়ন করলে থেকে যাবেন আরো দীর্ঘ সময়।
এমবাপ্পের পরে রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়ার। রিয়াল মাদ্রিদে দারুণ সময়ই কাটাচ্ছেন ভিনি। এই মুহুর্তে তাই রিয়াল বা ভিনি ভক্তদের আশঙ্কার কারণ নেই। তবে এই চুক্তির প্রস্তাব একদিকে শঙ্কা রেখেই যায়। এই মুহুর্তে ক্লাব না ছাড়লেও আগামী দিনে এই সমস্যা প্রকট হলেও হতে পারে। আর নতুন গন্তব্যে ভিনিকে দেখলেও থাকবেনা অবাক হবার কিছু।




