Homeক্রিকেটভারতের বিপক্ষে একাদশে থাকছেন কোন তিন পেসার?

ভারতের বিপক্ষে একাদশে থাকছেন কোন তিন পেসার?

- Advertisement -spot_img

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির জন্য বিসিবি ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াডে পেস বোলার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান,তানজিম হাসান সাকিব, এবং নাহিদ রানা।

নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেক্ষেত্রে তিন পেসার কে নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। শুরুতেই তাসকিন আহমেদ! বাংলাদেশের পেস আক্রমনের নেতা তাসকিন। তার গতি এবং আগ্রাসী বোলিং দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে সক্ষম তিনি। প্রতিপক্ষ ভারতের বিপক্ষে তার স্কোয়াডে থাকা এক প্রকার নিশ্চিত ই বলা যায়। মুস্তাফিজুর রহমান এর সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা খারাপ হলেও, বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। কন্ডিশন বিবেচনায় তাকে স্কোয়াড রাখতে চাইবেন ম্যানেজম্যান্ট। কাটার এবং ডেথ ওভারে সঠিক লাইন লেন্থ এর জন্য দলের কার্যকরী বোলার তিনি। দলের প্রয়োজনে ভালো পারফরম্যান্স উপহার দিতে হবে তাকে। তানজিম সাকিব এবং নাহিদ রানার মধ্যে থেকে যে কোনো একজন কে বেছে নিতে হবে, সেক্ষেত্রে পিচ একটা ফ্যাক্ট হতে পারে।


দুজন ই তরুণ। তবে তানজিম সাকিব বিশ্বকাপে নজরকাড়া বোলিং উপহার দিয়েছিলো।যার জন্য এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ও দল তার উপরে আস্থা রেখেছে। অন্যদিকে নাহিদ রানা, বাংলাদেশ ক্রিকেটের তরুণ গতি তারকা। যার বোলিং দিয়ে নাস্তানাবুদ করে দিতে পারে যে কোনো দল কে।
তবে কন্ডিশন একটা ফ্যাক্ট হবে নাহিদ এর জন্য।


একটু পেস বাউন্সি উইকেট এ নাহিদ বেশ কার্যকরী হবেন। অপর দিকে সাকিব, একটু স্লো,কিংবা কম বাউন্সি উইকেট এ হার্ড লেন্থ মেইনটেইন করে ব্যাটারদের পরাস্ত করতে পারেন বেশ ভালোই।


তবে পুরোটা ই নির্ভর করবে, কোচ এবং ক্যাপ্টেন এর উপর। বাংলাদেশে পেস বিপ্লব চলছে। কাকে রেখে কাকে দলে নিবে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় নির্বাচকদের। একাদশ সাজাতে গেলেও একজন কে ড্রপ করতে হবে। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশি পেসারদের ভালো করার বিকল্প নেই।
ম্যাচ জিততে হলে তাদের কে ধরতে হবে হাল।


তবে স্কোয়াডে যে তিন জন ই সুযোগ পাক,নিজেদের সেরা টা ই দিতে চাইবেন দেশের জন্য। চ্যাম্পিয়নস ট্রফি তে টিকে থাকতে হলে শুরু থেকে ই জয় পেতে হবে। প্রতিপক্ষ ভারত শক্তিশালী, ওদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ টা উঝার করে দেয়ার থাকবে না কোনো বিকল্প।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here