গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর ২০২৫ সালের জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফরচুন বরিশাল বরিশাল গত বছরের চ্যাম্পিয়ন দল হওয়া সত্বেও, গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে অংশগ্রহণ করেননি। দলটির কর্ণধার মিজানুর রহমান জানিয়েছিলেন, নানা জটিলতায় প্রথম আসরে অংশগ্রহণ করা হয়নি তাদের। তবে এবারও বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে তার দল। চ্যাম্পিয়ন হওয়ার পরই ঘোষণা দেন, এবারের গ্লোবাল সুপারলিগের দ্বিতীয় আসরে অংশগ্রহণ করতে যাচ্ছেন তার দল ফরচুন বরিশাল। থাকছে একাধিক চমক। যা ক্রিকেটপ্রেমীদের জন্য আলাদা উন্মাদনা নিয়ে আসবে। শুধুমাত্র বরিশালের সমর্থকদের জন্য নয় বাংলাদেশ জুড়ে আলাদা উন্মাদনা কাজ করবে। দলটির নেতৃত্বে থাকবেন তামিম ইকবাল খান। এর সাথে থাকবেন সিনিয়র দুই ক্রিকেটার মুশফিক মাহমুদুল্লাহ সহ বরিশালের৷ হয়ে খেলা একাধিক তারকা। এরই মধ্য কথা হয়ে গেছে বরিশালের হয় খেলা কাইল মেয়ার্স, জেমস ফুলার, ডেভিডস মালান, সহ একাধিক তারকা ক্রিকেটারের সাথে।তারা খেলতে সম্মতিও জানিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে। গ্লোবাল সুপার লীগ মাতাতে দেখা যেতে পারে, এই তারকা ক্রিকেটারদের। ফরচুন বরিশাল দল হিসেবে বেশ প্রফেশন। তাইতো বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরপরই। তাদের গ্লোবাল সুপার লিগ নিয়ে প্লান শুরু করে দিয়েছেন। এমন একটা ফ্রাঞ্চাইজি, বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশ ভালো কিছু বয়ে আনবে। তাদের কার্যক্রম প্রশংসনীয়। দল পরিচালনা থেকে মাঠের ক্রিকেট। সব জায়গায় সেরা এই ফ্রাঞ্চাইজি। তাদের সাথে আরও বিদেশী বেশ কিছু তারকাকে যুক্ত করার প্লান আছে ফরচুন বরিশালের। শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবে বলেই অংশগ্রহণ করবে ব্যাপারটা এমন নয়। তাদের চিন্তা বিপিএল এর মতো গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসা। যেমন চিন্তা তেমন কাজ। তামিম ইকবালার নেতৃত্বে ইতিমধ্যেই, খেলোয়াড় বাছাই করার প্রক্রিয়ায় নেমেছে দলটি।
সবকিছু ঠিকঠাক থাকলে বরিশালের এই ফ্রাঞ্চাইজিকে দেখা যাবে গ্লোবাল সুপারলিগের দ্বিতীয় আসরে। এমন ফ্রাইঞ্চাইজের অংশ হতে পেরে বরিশালের দর্শক সমর্থকরা নিজেদেরকে কিছুটা ভাগ্যবান মনে করতে পারেন।




