এই মৌসুমে দলে এসেছে একাধিক আর্জেন্টাইন খেলোয়াড়। নতুন মৌসুমে ইন্টার মায়ামির দায়িত্ব নিয়েছেন হাভিয়ের মাশ্চেরানো। সাবেক এই আর্জেন্টাইন তারকা ও মেসির সাবেক সতীর্থ দায়িত্ব নিয়ে ট্রান্সফার মার্কেটে হাত দিয়েছেন। সেখানে বেশিরভাগ খেলোয়াড় নিয়েছেন আর্জেন্টিনার ও আর্জেন্টাইন লীগে খেলা। কে জানে, হয়ত সেই খেলোয়াড়দের হোমলি এনভায়রনমেন্ট প্রদান করতেই কিনা জার্সিতে এবার আর্জেন্টিনার ছাপ মায়ামি।
অবশ্য রঙের পার্থক্য ছিল আগে থেকেই। আকাশী নীল জার্সি পড়ে মাঠ মাতায় আলভিসেলস্তারা। সেখানে মায়ামির জার্সির মুল রং গোলাপি। তবে এবার গোলাপি ড্রেসেই আর্জেন্টিনার ডিজাইন এনেছে মায়ামি।
নতুন মৌসুমের জন্য মায়ামির জার্সি বের করে এডিডাস। আর সেই জার্সিতে দেখা যায় আর্জেন্টিনার ছাপ। ফুটবল বিগেইনস ইন ফেব্রুয়ারী এই ক্যাপশনে প্রকাশ করা হয় মায়ামির নতুন মৌসুমের জার্সি। সেই জার্সিতে আর্জেন্টিনা দলের মত কাধে দেখা যায় স্ট্রিপ। এছাড়া আর্জেন্টিনার লোগোর বদলে জার্সিতে থাকে মায়ামির লোগো। মুল জার্সিতে আর্জেন্টিনা দলের মাঝখানের এওয়ে জার্সিতে থাকে আলাদা দাগ। আর মায়ামির জার্সিতে আছে তাদের নিজস্ব এম লেখা। অর্থ্যাৎ অনেকটাই আর্জেন্টিনা দলের আদলে বানানো এই জার্সি।
অবশ্য জার্সিতে এই মিল অস্বাভাবিক নয়৷ কেননা মায়ামি ও আর্জেন্টাইন দুই দলের কিড প্রস্তত করেছে তাদের স্পন্সর এডিডাস। মেসির সাথে চুক্তিবদ্ধ এই কোম্পানিটি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের জার্সির আদলে করতে চেয়েছে এরকম জার্সি। আর সেখানেই শোভা পেয়েছে এমন ডিজাইন
এমন জার্সি শুধু এই বছরের জন্য মায়ামি দিয়েছে এমন নয়৷ এই জার্সি পড়েই প্রথমবারের মত অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপ খেলতে মাঠে নামবে ইন্টার মায়ামি। এছাড়া আগামী বছর নতুন স্টেডিয়ামে মাঠে নামবে মায়ামি। ফ্রিডম স্টেডিয়ামেও মায়ামি মাঠে নামবে ঐতিহাসিক এই জার্সি পড়ে। এর মাঝে এবারের আসরের এমএলএস জয় করতে মাঠে নামবে মায়ামি। সব মিলিয়ে নতুন জার্সি আনতে পারে মায়ামির ভাগ্য বদল।
এই বছর ফেব্রুয়ারী দিয়ে আবারো প্রতিযোগিতামুলক ফুটবলে ফিরছে ইন্টার মায়ামি৷ ১৯ ফেব্রুয়ারী কনকাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ দিয়ে মাঠে ফিরবে মেসি সুয়ারেজদের দল। তার আগে চারটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে তারা, খেলবে আরো এক ম্যাচ। নতুন বছরে মেসি বাহিনীর থেকে দারুণ কিছু প্রত্যাশা দর্শকদের।




