বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলে মাহমুদুল্লাহ রিয়াদের যুদিতে আছে চার চারটি সেঞ্চুরি! সামনে অপেক্ষা করছে আরও একটা চ্যাম্পিয়নস ট্রফির আসর। দায়িত্বও আছে বেশ! দলকে ভালো অবস্থানে নিতে হলে তার কাছ থেকে দলেরও একটা এক্সপেক্টেশন আছে। ক্যারিয়ারের শেষ মুহূর্তে এসে তারও যে আছে দেশের হয়ে কিছু করার তাড়না। এই দুইয়ের সমন্বয়ে, এবারের আসরে হয়তো পঞ্চম সেঞ্চুরিটাও পেয়ে যেতে পারেন! তবে সব কিছু নির্ভর করবে তার ব্যাটিং পজিশনের উপর।কত নম্বর পজিশনে তাকে খেলায় দল।তবে খেলোয়ারটা যেহেতু রিয়াদ বিগ ম্যাচ পারফর্মার। তার উপরে আরও একটি সেঞ্চুরির প্রত্যাশা তো করাই যায়! বিস্তারিত থাকছে প্রতিবেদনে।

মাহমুদউল্লাহ রিয়াদ—বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। বিশ্বকাপে তাঁর দারুণ কিছু স্মৃতি আছে, বিশেষ করে ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই মহাকাব্যিক সেঞ্চুরি, যা বাংলাদেশকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে তুলেছিল। এরপর ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি সেঞ্চুরি করেছিলেন, নিউ জিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১০২ রান করে দলকে সেমিফাইনালে তুলে দিয়েছিলেন।মাহমুদউল্লাহর পঞ্চম শতক আসবে কি না, সেটা একদমই সময়ের ব্যাপার। বয়স তাঁর পক্ষে না থাকলেও অভিজ্ঞতা, ঠাণ্ডা মাথা, আর চাপ সামলানোর ক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে।বাংলাদেশের মিডল অর্ডারে এত অভিজ্ঞ ব্যাটার কমই আছে। দীর্ঘ ক্যারিয়ারে নানা পরিস্থিতিতে ব্যাট করেছেন, তাই চাপ নিতে জানেন।বাংলাদেশের মিডল অর্ডারে এত অভিজ্ঞ ব্যাটার কমই আছে। দীর্ঘ ক্যারিয়ারে নানা পরিস্থিতিতে ব্যাট করেছেন, তাই চাপ নিতে জানেন।বাংলাদেশের ব্যাটিং লাইনআপ যদি ব্যর্থ হয় বা ব্যাটিং অর্ডারে ধস নামে, তাহলে মাহমুদউল্লাহর জন্য বড় ইনিংস খেলার সুযোগ আসতে পারে। তাঁর অতীত রেকর্ড বলছে, যখন দল চাপে থাকে, তখনই ভালো করেন মাহমুদুল্লাহ।
তবে তাঁর শতকের সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে তিনি কোন পজিশনে খেলবেন তার ওপর। সাত বা আট নম্বরে ব্যাট করলে শতক করা কঠিন হবে, কারণ বল কম পাবে। তবে যদি পাঁচ বা ছয়ে নিয়মিত ব্যাট করার সুযোগ পান, তাহলে আরেকটা সেঞ্চুরির পেলেও পেয়ে যেতে পারেন রিয়াদ।বড় মঞ্চে বরাবরই ভালো করে গেছেন তিনি। তাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার জন্য আরো একটা সুযোগ আসলেও আসতে পারে। কথা একটাই—মাহমুদউল্লাহ রিয়াদ যদি বিশ্বকাপে খেলেন, ঠিকঠাক সুযোগ পান, আর ছন্দে থাকেন, তাহলে তাঁর ব্যাট থেকে আরেকটা সেঞ্চুরি আসতেই পারে। সামনে বড় তিন প্রতিপক্ষ! ভারত পাকিস্তান নিউজিল্যান্ড। তাদের বোলিং লাইন আপের সামনে আসল পরীক্ষাটাই দিতে হবে মাহমুদুল্লাহ রিয়াদকে।
সিনিয়র হিসেবে তার দায়িত্ব অনেক। তবে দেখা যাক এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চম সেঞ্চুরি টা আসে কিনা মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে।




