আগের তিন ম্যাচের প্রথম ম্যাচেই হয়েছিলেন ম্যাচ সেরা,তবে দল জয় পায়নি। তারপর দ্বিতীয় ম্যাচেও একই রেজাল্ট তৃতীয় ম্যাচেতো হেরেই বসেছিলো নেইমারের দল।তবে এই তিন ম্যাচে গোল এসিস্ট পাননি নেইমার নিজেও,যদিও সর্বশেষ ম্যাচেই মনে হচ্ছিলো নেইমার ফিরছেন।আর হলোও তাই,আজ সান্তোসের জার্সিতে দেখা মিললো সেই চিরচেনা নেইমার জুনিয়রের,করলেন এক গোল,এক এসিস্টও।
দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে জিতিয়েছেন,নিজেই হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়, এমন নেইমারকে দেখতেইতো ভক্তদের দীর্ঘ প্রতিক্ষা থাকে,অপেক্ষা করে দীর্ঘ ইঞ্জুরীর সময় ধরে।
পুরো ম্যাচে সান্তোসের করা ৩ গোলের মধ্যে একটি নেইমার করিয়েছেন আরেকটি নেইমার নিজেই করেছেন।গোল এসিস্ট ছাড়াও,৮৫ মিনিট খেলে ৭৪ টাসে ৮৭ ভাগ হারে ৪৬ টি সফল পাস দিয়েছেন নেইমার জুনিয়র।
৩ টি সফল লং বলের সাথে একটি করে শ্যট করেছেন অন টার্গেট অফ টার্গেটে।১৩ চেষ্টায় ৬ বারই সফল ডুয়েলস জিতিয়েছেন,৩ বার সফল ড্রিবলও করেছেন তিনি সব মিলে নেইমার ছিলেন পুরো ম্যাচে আই টাচিং,যা দেখতেই মাঠে এসেছিলো দর্শকরা।
পাউলিস্টা এ-ওয়ানে আজ সান্তোস মুখোমুখি হয়েছিলো আগুয়া সান্তার। যেখানে ম্যাচ শুরুর মাত্র ১৪ মিনিটেই নেইমার জুনিয়রের গোলে এগিয়ে যায় সান্তোস।
প্রথম অর্ধ শেষ হবার আগেই খেলার ২৬ মিনিটে থাচিয়ানোর গোলে ব্যাবধান ২-০ করে নেইমারের দল।
প্রথম অর্ধ শেষ হবার ৩ মিনিট আগেই অবশ্য সেই ব্যাবধান কমিয়ে আনে আগুয়া,সেক্ষেত্রে গ্যাবরিয়েল সান্তোস সিলভার এসিস্টে গোল করেন নেতিনহো।
২-১ গোলের ব্যাবধানে এগিয়ে থেকে প্রথম অর্ধ শেষ করলে ম্যাচের দ্বিতীয় অর্ধে বেশ কিছু চেষ্টায়ও গোল পাচ্ছিলোনা কোনো দল।তবে শেষমেশ খেলার ৭০ তম মিনিটে নেইমারের এসিস্টে ব্যাবধান ৩-১ করেন গুইলার্মে।
শেষ পর্যন্ত এই ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নেইমিরা।
তবে প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল,এই ম্যাচে নেইমারের প্রতিপক্ষ দলে খেলেছেন দীর্ঘদিন বাংলাদেশের ক্লাবে খেলা রবসন রবিনহো!




