Homeক্রিকেটকাল চমক দিয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ!

কাল চমক দিয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ!

- Advertisement -spot_img

অপেক্ষার পালা শেষ,আগামীকাল মুখোমুখি ভারত ও বাংলাদেশ। ,ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়ে নিজেদের চ্যাম্পিয়নস ট্রফির আসর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল।আর সেখানে বেশ শক্তিশালী একাদশই সাজাবে টাইগাররা,বরং বেশ কিছু জায়গায় পরতে হবে মধুর সমস্যায়।
এই যেমন দলের ওপেনিংয়ে তিনজনের নাম আছে, তবে স্পষ্ট ভাবেই বলে দেওয়া যায়, সৌম্য সরকার আর তরুন তানজিদ তামিম থাকবেন ওপেনিংয়ে।ইতোমধ্যেই বেশ অভিজ্ঞ সৌম্য সরকার,খেলছেন বেশ কিছু আইসিসির ইভেন্টে,অন্যদিকে ওয়ানডেতে বিশ্বকাপের ওপেনার ছিলেন তানজিদ তামিম।সেক্ষেত্রে এই দুই ওপেনারের উপরই ভরসা করবে ম্যানেজমেন্ট। বিপিএল জুড়েও দারুন ছিলেন তানজিদ তামিম।
ওয়ান ডাউনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে প্রশ্ন ওঠার কথা নয়,কেননা অন্য ফরম্যাটে যেমনই করুক না কেন,একদিনের ক্রিকেটে এখনো দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার অধিনায়ক শান্তই।
বেশ কিছুদিন যাবৎই সাকিব দলে না থাকায় চার নম্বরে খেলছেন মিরাজ,বিপিএলেও খেলছেন টপ ওয়ার্ডারে।তাই এই পজিশনে ভাইস ক্যাপ্টেনের খেলারই সম্ভাবনা বেশি।
তবে ৫ নম্বরে তরুন থেকে কিছুটা অভিজ্ঞ বনে যাওয়া তাওহীদ হৃদয়ের খেলার সম্ভাবনাই বেশি ছিলো,প্রায় শেষ দুই বছর যাবৎ দলের সাথে আছেন তিনি,তবে নানা সূত্র বলছে অফ ফর্মের কারনে একাদশ থেকে বাদ পরবেন তিনি,সেখানে ফিনিশিং রোলে ব্যাটার নিবে টাইগাররা।

এদিকে দুই বিশেষ অভিজ্ঞ খেলোয়াড় থাকবেন মিডলে।প্রায় দেড় জুগের ক্যারিয়ারের সর্বশেষ আইসিসির ইভেন্ট খেলতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম তা অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে ৫ নম্বরে মুশি আর ৬ নম্বরে খেলবেন রিয়াদ।৭ নম্বরে জাকের আলী অনিককে দেখা যাবে।তবে পরিস্থিতি ও পিচ বিবেচনায় জাকের আলীকে উপরেও খেলানো হতে পারে ফিনিশিংয়ের জন্য! তালিকার ৮ নম্বর ব্যাটার হিসেবে খেলবেন রিশাদ হোসাইন।লেগ স্পীনের সাথে গুরুত্বপূর্ণ সময়ে রান বাড়িয়ে নিতে সাহায্য করতে পারেন এই তরুন তূর্কী।
দলের পেসাররা সবাই আছে ফর্মে,তবে ৩ পেসারদের মধ্যে তাসকিন আহমেদ,নাহিদ রানা আর তানজিম সাকিবই হবে পাকিস্তানের মাটিতে সেরা অপশন।তবে আগামীকাল ভারতের সাথে ম্যাচগুলো হবে ডুবাইতে সেখানে একাদশে থাকবেন মুস্তাফিজুর রহমান।আগামীকাল অর্থাৎ ২০ তারিখ বিকেল ৩ টায় মাঠে নামবে দুইদল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here