Homeফুটবলদারুণ ফর্মে এঞ্জো ফার্নান্দেজ; ভক্তদের দিয়েছে দারুণ বার্তা!

দারুণ ফর্মে এঞ্জো ফার্নান্দেজ; ভক্তদের দিয়েছে দারুণ বার্তা!

- Advertisement -spot_img

সর্বশেষ গোল এসিস্ট পেয়েছেন ডিসেম্বরে। সে সময় টানা গোল না এসিস্ট পেয়েছিলেন এঞ্জো ফার্নান্দেজ। তবে হঠাৎ করে যেন ছন্দ পতন হয় এঞ্জোর৷ ডিসেম্বরের পর দুই মাস গোল পাননি এঞ্জো ফার্নান্দেজ। মাঝে মাঝে দারুণ পারফর্মেঞ্চ করলেও গোল এসিস্ট থেকে ছিলেন দূরে। সেই ক্ষরা পুরণ করলেন এবার।

চেলসির হয়ে এবার ম্যাচের শুরুতেই গোল আদায় করলেন এই মিডফিল্ডার। সেটাও আবার আদায় করলেন ম্যাচের ১০ মিনিটের মধ্যে। ডানদিক থেকে আসা পর্তুগীজ নেতোর বাড়ানো বলে আগে থেকেই প্রস্তত ছিলেন এঞ্জো। সেখানে অফসাইডের ফাদ এড়িয়ে শুধু পা ছুইয়ে দেন। আর তাতেই গোল পায় চেলসি, এগিয়ে যায় ম্যাচে।

যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি চেলসি। চেলসির জয়ে বাধা হয়ে দাড়ান সাবেক রিয়াল মাদ্রিদ তারকা মার্কো এসেন্সিও৷ এস্টন ভিলার হয়ে শেষদিকে দুই গোল আদায় করেন এই স্প্যানিশ উইঙ্গার। আর তাতে ভিলা পার্কে খালি হাতে ফিরতে হয় চেলসিকে।

অবশ্য জয় না পেলেও চেলসির হয়ে দারুণ পারফর্মেঞ্চ করেন এঞ্জো৷ এদিন গোলের পাশাপাশি ৮৩ ভাগ হারে দেন ৩৩ সফল পাস৷ মোট ৪ বার করেন শট, ২ বার করেন চাঞ্চ ক্রিয়েট। ১০০ ভাগ সফলতায় ম্যাচে করেন ড্রিবলিং, একবারের চেষ্টায়ই হন সফল। এর বাইরে ১ বার সফল ক্রস ও ৩ বার সফল লং বল দেন৷ ফাইনাল থার্ডে পাস দেন ৩ বার। একবার করেন সফল ট্যাকেলস। ৫ বার রিকভারি ও ২ বার করেন ক্লিয়ারেন্স। মোট ৭ বার জয় করেন ডুয়েলস।

সব মিলিয়ে দল হারলেও মনে রাখার মত পারফর্মেঞ্চ এঞ্জোর। একই সাথে তার গোল ভক্তদের দিয়েছে আশার সঞ্চার। প্রিমিয়ার লীগে ৮ গোল এসিস্ট এঞ্জোর। সব মিলিতে ১২ গোল এসিস্ট। ছাড়িয়ে গেছেন গত আসরে ১০ গোল এসিস্টকে।

বর্তমানে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য এঞ্জো ফার্নান্দেজ। দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার মুল একাদশের নিয়মিত মুখ এই তরুণ মিডফিল্ডার। এমন একজন নিয়মিত ফর্মে থাকুক ক্লাবে এমন চাওয়া থাকেই সবার। সামনে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। একই সাথে আছে উড়ুগুয়ের মত শক্তিশালী প্রতিপক্ষ। সেখানে এঞ্জোর এই ফর্ম দলটির রসদ দিবে। এবার দেখা যাক, ক্লাবের ফর্ম জাতীয় দলে ধরে রাখতে পারেন কিনা এঞ্জো।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here