দরজায় কড়া নাড়ছে এবারের ডি পি এল আসর।
এর মধ্যে দলগুলো তাদের নিজেদের মতো করে দল গঠনের কাজ প্রায় সেরে ফেলেছেন। এবারের আসরের জন্য ঐতিহ্যবাহী মোহামেডান দারুন এক দল ঘোষণা করেছেন। বসিয়েছেন একঝাঁক তারকার মেলা। এ যেনো ফরচুন বরিশালের কার্বন কপি। দলটিতে ক্যাপ্টেন হিসেবে আছেন তামিম ইকবাল খান।
একজন নামকরা ওপেনার। এর সাথে আবার বিপিএলের পরপর শিরোপা জয়ী ক্যাপ্টেন। এ থেকে আচ করা যায় ক্যাপ্টেন হিসেবে তিনি কতটা অভিজ্ঞ। এছাড়া দল গঠন প্রক্রিয়ায়ও যেন ফরচুন বরিশালের পদাঙ্ক অনুসরণ করেছে দলটি। বাংলাদেশ দলে যে কয়জন সিনিয়র ক্যাম্পেইনার আছেন, সবাইকে একসাথে মাঠ মাতাতে দেখা যাবে এই দলের হয়ে। দলটির হয়ে প্রতিযোগিতা করবেন সিনিয়র মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। মেহেদী হাসান মিরাজ তাওহিদ হৃদয়রা ও আছেন। বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও খেলবেন মোহামেডানের হয়ে। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সময়ের সেরা পেসার তাসকিন আহমেদ ও খেলবেন এই দলের হয়ে। এর সাথে রনি তালুকদার, আবু হায়দার রনি! মাহিদুল অংকনরাও আছেন। বলে কিংবা ব্যাটে সব জায়গায় ভালো পারফরম্যান্স করার এবিলিটি আছে এই দলটার। এজন্য ফরচুন বরিশালের মত তামিম ইকবালের নেতৃত্বে এক ঝাঁক জাতীয় দলের ক্রিকেটার। তবে কি এবার তামিম ইকবাল খানের নেতৃত্বে চ্যাম্পিয়ন হতে চলছে মোহামেডান?
ক্রিকেট অনিশ্চিত গৌরবময় খেলা। এখানে কখন কি হয় বলা যায় না। তবে এবারের মোহামেডান টিম গঠনে কোন কমতি রাখেনি। যাদেরকে নিয়ে এবার আসরের জন্য মোহামেডান টিমটা সাজানো হয়েছে তাতে চ্যাম্পিয়ন হওয়ার এবিলিটি রাখে দলটি। সিনিয়র জুনিয়রদের কম্বিনেশনে চ্যাম্পিয়ন হওয়ার মতোই টিম। এ যেনো একঝাক বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটারদের মিলনমেলা।
মাঠের ক্রিকেটে ভালো পারফর্ম করতে পারলে এই দলের কাছে ধোপে টিকবে না কোন দল। তামিম ইকবাল একজন ক্যাপ্টেন হিসেবে যেভাবে আগে রাখেন সবাইকে। সেটার প্রশংসা করতেই হয়। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজেও পারফর্ম করেন সামনে থেকেই। এতে করে দলের অন্যান্য খেলোয়াড়রদের পারফরম করার তাড়না জাগে। তবে কি তামিম ইকবালের নেতৃত্বে ফরচুন বরিশালের মত এবারের ডিপিএলের শিরোপা ঘরে তুলবে মোহামেডান? যে ধরনের খেলোয়াড় নিয়ে এবারের আসরের জন্য দল গঠন করেছেন তাতে করে এমন প্রত্যাশা করাই যায়।




