Homeক্রিকেটবাবর আজমকে ভন্ড বললেন শোয়েব আখতার!

বাবর আজমকে ভন্ড বললেন শোয়েব আখতার!

- Advertisement -spot_img

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা ২ ম্যাচ হার পাকিস্তানের। ভক্তদের মন খারাপের পাশাপাশি মেজাজ খারাপ সাবেক তারকা সোয়েব আখতারের। শুধু মেজাজ নয় অনেকটা বিরক্তির সুরে বাজে ভাষা ব্যবহারও করেছেন সোয়েব। নিজ দলের সবচেয়ে ভালো প্লেয়ার বাবার আজমকে তিনি গালাগাল করেছেন৷ বাবরকে ভন্ড বলে আখ্যায়ীত করেছেন সোয়েব। বাবরকে ধুয়ে দেয়ার পেছনে অবশ্য যথেষ্ট কারনও আছে। বাবর আজম গুরুত্বপূর্ণ সময়ে পারফর্ম করতে পারছেন না। ভারতের বিপক্ষে ব্যর্থ হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন। দলকে জেতাতে তিনি কোনো ভূমিকা পালন করতে পারছেন না। যার কারনে ভক্ত কূলের পর সাবেক ক্রিকেটাররাও তাকে দুয়ো দিচ্ছে।

সাবেক ক্রিকেটারদের মধ্যে শুধু সোয়েব আখতার না সমালোচনায় মজেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার
মোহাম্মদ হাফিজ। তার মতে বাবর আজম তার সেরাটা দিতে পারছেন না। গুরুত্বপূর্ণ সময়ে বারবার ব্যর্থ হচ্ছেন
হাফিজ উল্লেখ করে বলেছেন ভারতের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার মতো কৃতিত্ব অর্জন করতে পারেননি বাবর। এসব ব্যর্থতা বাবরকে মাথা পেতে নিতেই হবে। দলের সেরা ক্রিকেটার হলেও সবশেষ ওয়ানডে ম্যাচ গুলোতে বাবরের পারফরম্যান্স সন্তোষজনক নয়।

সবশেষ শতকের দেখা পেয়েছেন ২০২৩ সালের ৩০ শে অক্টোবর। তাও আবার এশিয়ার দুর্বলতম প্রতিপক্ষ নেপালের সঙ্গে। নেপালের সঙ্গে দেড়শো রান করার পর বাবর আর শতকের দেখা পাননি। ২০২৪ সাল শেষ হয়েছে, ২৫ সালেরও প্রায় ২ মাস শেষ এই সময়ের মধ্যেও বাবরের ব্যাট ছুয়ে একশো রানের ইনিংসের দেখা পাওয়া যায়নি। বাবরের জন্য তো হতাশারই বাবরের দল পাকিস্তানের জন্যও চরম হতাশার। নিজেদের মাটিতে টুর্নামেন্ট আয়োজন করেও লাভের মুখ দেখেনি পাকিস্তান বরংচ টানা ২ ম্যাচ হেরেছে তারা।

এই হারের পেছনের দায়টা বাবরকে নিতে হবে, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ৯০ বলে ৬৪ রানের ইনিংস খেলো সমালোচনার তোপে পরেছিলেন বাবর, ডট বলের মহড়া দিয়ে দলের হারে বড় ভূমিকা রেখেছেন বাবর। পরের ম্যাচে বলের সাথে রানের ধারা বজায় রাখতে গিয়ে বড় রানের দেখা পাননি। ২৬ বলে ২৩ রান করে আউট হয়েছেন। সমালোচনার তীর আরও প্রখর হয়ে লেগেছে আজমের গায়ে। আর সেই সমালোচনায় যোগ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক এই পেসার। তবে সোয়েবের সমালোচনার ধরন নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে। নিজ দেশের প্লেয়ারদের এভাবে বাজে ভাবে অপমান না করলেও পারতেন সোয়েব।

তবে যা হয়েছে সেসব ভুলে বাংলাদেশের বিপক্ষে কাম ব্যাক করতে চাইবেন। দেখা যাক পারে কি না।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here