দরজায় কড়া নাড়ছে বিশ্বের সবচেয়ে বড় ও জমজমাট ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লীগ আইপিএল।আর সেখানে কলকাতা নাইট রাইডার্সের পেসার এনরিক নরকিয়া ইতোমধ্যে পরেছেন ইঞ্জুরীতে।তাই তার বদলে অন্য পেসার খুজছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।আর সেখানেই কলকাতার নজড় বাংলাদেশীদের উপর,
ওয়ান ক্রিকেটে এমন সংবাদ প্রকাশ করেছেন তাদের রিপোর্টার অনুরাগ দাসগুপ্ত।
সে প্রতিবেদনে বলা হয় কলকাতার পছন্দের তালিকায় প্রথমে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান। আনরিখ নর্কিয়ার বদলে দুই কোটি রুপির ভিত্তিমুল্যে মুস্তাফিজকে দলে নিতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। আইপিএলে ৫৭ ম্যাচে ৬১ উইকেট নেওয়া অভিজ্ঞতার ঝুড়ি নিয়ে বসে থাকা মুস্তাফিজ দারুণ পছন্দ হবে কলকাতার জন্য। এছাড়া চেন্নাই এর স্লো উইকেটে মুস্তাফিজুর এর কাটার হতে পারে দারুণ কার্যকর। আইপিএলের নিয়মিত মুখ ফিজ পিএসএল বা অন্য কোন লীগেও নেই। সেখানে আইপিএলের অভিজ্ঞতার জন্য কলকাতার দারুণ সংযোজন হতে পারেন এই পেসার।
এই তালিকায় দ্বিতীয় ক্রিকেটার হিসেবে উল্লেখ করা হয়েছে রিশাদ হোসেনকে। সাম্প্রতিক সময়ে এই লেগী দারুণ ঝলক দেখিয়েছেন টি২০ বিশ্বকাপে। এছাড়া চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে দারুণ বোলিং ও কার্যকারী ব্যাটিং করেন রিশাদ। ওয়ান ক্রিকেট মনে করে আফগান পেসার আল্লাহ মোহম্নদ গাজানফারকে নিলামে পায়নি কলকাতা। তার জায়গায় কলকাতার স্পিন ফ্রেন্ডলি উইকেটে বাংলাদেশের রিশাদকে চাইলে দলভুক্ত করতে পারে ফ্রাঞ্চাইজীটি। তবে পিএসএলে ডাক পাওয়া রিশাদ আসলে বিবেচিত হবেন কিনা সেই প্রশ্ন থেকেই যাবে।
তালিকায় অন্য নাম পেসার তাসকিন আহমেদ। নর্তজের বিকল্প হিসেবে তার মত কাউকেই খুজতে চাইবে কলকাতা। আর সেখানে তাসকিনের চেয়ে ভালো নাম সারাবিশ্বেই বা কয়জন আছে। নতুন বলে তাসকিন দারুণ কার্যকর। বলে পেস আছে, আছে সুইং। পিএসএলেও দল পাননি তাসকিন, চাইলেই খেলতে পারবেন যেকোন দলে। এছাড়া নর্কিয়ার মত গতির ঝড় উঠাতে পারেন। সব মিলিয়ে এই দেশী স্পিডস্টারের উপর চাইলেই ভরসা রাখতে পারে যেকোন বাংলাদেশী দল।
সব মিলিয়ে ওয়ান ক্রিকেটের নজরে এই তিন বাংলাদেশের ক্রিকেটার। যদিও এখন পর্যন্ত কলকাতা থেকে আনুষ্ঠানিকভাবে কোন বাংলাদেশীকে নেওয়ার খবর বা কারো প্রতি আগ্রহের খবর শোনা যায়নি। তবে ভারতীয় মিডিয়া থেকে করা নিউজ দৃষ্টি আকর্ষণ করতেই পারে আইপিএলের ফ্রাঞ্চাইজীটির। সব মিলিয়ে দেখা যাক, এদের কেউ আদৌ দল পান কিনা৷




