Homeফুটবলরদ্রিগোকে বুদ্ধিমান ও সবকিছুতে পারদর্শী বলে মনে করেন ফ্রাঞ্চের বিশ্বকাপজয়ী গ্রিজম্যান!

রদ্রিগোকে বুদ্ধিমান ও সবকিছুতে পারদর্শী বলে মনে করেন ফ্রাঞ্চের বিশ্বকাপজয়ী গ্রিজম্যান!

- Advertisement -spot_img

চ্যাম্পিয়নস লীগে দুর্দান্ত এক গোল। ম্যাচের ৪ মিনিটে বার্নাব্যতে রদ্রিগো ম্যাজিকে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত যে গোলের উপর ভর করে এথলেটিকো মাদ্রিদকে হারায় রিয়াল মাদ্রিদ। তবে শুধু এই একবারই না, এর আগে মোট দুইবার নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গোল করেন রদ্রিগো। যে কারণে এবার প্রতিপক্ষ দলের তারকা ফুটবলার এন্থনিও গ্রিজম্যানের নজর কেড়েছেন রদ্রিগো।

বার্সা ও এথলেটিকোর হয়ে লিজেন্ডারি ক্যারিয়ার কাটিয়েছেন গ্রিজম্যান। এখনও দুর্দান্ত ফর্মে আছেন এই ফ্রেঞ্চ তারকা। আর সেখানে বিশ্বকাপ জয়ী তারকা জানালেন রদ্রিগোর প্রতি তার দুর্বলতার জায়গার কথা। সেখানে এমবাপ্পে ভিনিদের থেকেও রদ্রিগোকে এগিয়ে রাখেন গ্রিজম্যান।

সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে এমন বলেন গ্রিজম্যান। সেখানে এমবাপ্পের সাথে খেলার অভিজ্ঞতা স্মরণ করেন গ্রিজম্যান, এছাড়া তার সাথে খেলা আনন্দেরও মত দেন। একই সাথে ভিনিসিয়াস ড্রিবলিং করতে ও ডিফেন্সকে পরাস্ত করতে পছন্দ করেন বলে তাকেও গ্রিজম্যান পছন্দ করেন বলে জানান। তবে এদের ভীরে একজন গ্রিজম্যানকে আকর্ষণ করেছেন।

আর তিনি রদ্রিগো। রদ্রিগোর বুদ্ধি, শান্ত থাকা গ্রিজম্যানের কাছে প্রিয়। এছাড়া যেকোন পজিশনে রদ্রিগো প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ হতে পারেন বলে মনে করেন এই অভিজ্ঞ তারকা। একই সাথে রদ্রিগো দলের জন্য সর্বদা ১০০ ভাগ দেন বলেও মত তার।

গ্রিজম্যান বলেন “ এটা কঠিন। তবে কিলিয়ান আমার সতীর্থ। তার সাথে খেলা সত্যিই আনন্দের। আমরা একসাথে বিশ্বকাপ জয় করেছি। ভিনিসিয়স জুনিয়ার একজন কৌশলী খেলোয়াড়। সে ড্রিবলিং করতে পছন্দ করে। সে এমন একজন খেলোয়াড় যে আপনার ডিফেন্সের ক্ষতি করতে চাইবে, যে কারণে আমার তাকে পছন্দ”

“তবে আমার একজনের উপর বিশেষ আকর্ষণ আছে। সে হলো রদ্রিগো। কারণ আমার মতে সে খুব বুদ্ধিমান, শান্ত একজন খেলোয়াড়৷ সে সবসময় কঠোর পরিশ্রম করেন এবং আপনি তাকে যেখানেই রেখে দেন, সেটা হোক ডান, বাম বা মাঝে, সে সেখানে নিজের শতভাগ দিবে। এবং আমার তাকে নিয়ে এটাই বর্তমান মত”

সব মিলিয়ে গ্রিজম্যানের মন যে ভালোভাবেই জয় করেছেন রদ্রিগো, সেটাই হলো স্পষ্ট। তবে শুধু গ্রিজম্যান নয়, কোটি ফুটবল ভক্তের মনই জয় করেছেন রদ্রিগো। যে কারণে ক্লাব ও জাতীয় দলে অন্য অনেক তারকার ভীরেও ধীরে ধীরে হচ্ছেন দলের ভরসার অন্যতম প্রতীক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here