Homeক্রিকেটভারত ২৯ কোটি ৮৭ লক্ষ! চ্যাম্পিয়নস ট্রফিতে কোন দল পেলো কত টাকা?

ভারত ২৯ কোটি ৮৭ লক্ষ! চ্যাম্পিয়নস ট্রফিতে কোন দল পেলো কত টাকা?

- Advertisement -spot_img

অবশেষে পর্দা নামলো বহুল আলোচিত চ্যাম্পিয়নস ট্রফির,আর সেই চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জয় করে মোটা অঙ্কের অর্থ প্রাইজমানি হিসেবে পেয়েছে ভারত,তাছাড়া আইসিসি থেকে বড় অঙ্কের টাকা পেয়েছে প্রতিটি দলই!

আইসিসির ঘোষিত তথ্যানুসারে,
চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারণ করা হয়েছিলো ২২ লাখ ৪০ হাজার ডলার। চ্যাম্পিয়ন দল হিসেবে ভারতের পকেটে এ অর্থ ডুকেছে রোববার। পাশাপাশি রোহিত শর্মার দল গ্রুপের সবগুলো ম্যাচ জেতার কারণে বাড়তি অর্থও পাবে। ৩ ম্যাচে ৪১ লাখ টাকা করে যুক্ত হবে তাদের,পাশাপাশি আছে প্রায় দেড় কোটি টাকা অংশগ্রহণ ফি,সব মিলিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলের প্রাপ্য প্রাইজমানি হবে ২৪ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার টাকা।


রানার্সআপ দল হিসেবে নিউজিল্যান্ড পেয়েছে ১১ লাখ ২০ হাজার ডলার। এছাড়া গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতায় কিউইদের মোট প্রাইজমানি দাঁড়িয়েছে ১৩ লাখ ১০ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা!

সেমিফাইনাল থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, দুই দলের জন্যই ছিল ৫ লাখ ৬০ হাজার ডলারের প্রাইজমানি। তার পাশাপাশি অংশগ্রহন ফি বাবদ দেড় কোটি টাকা ও গ্রুপ পর্বের প্রতি জয়ের জন্য ৪১ লাখ টাকা এক্স্যক্ত হয়েছে তাদের।পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পেয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। পাশাপাশি ১ লাখ ৪০ হাজার ডলার করে প্রাইজমানি উঠেছে সপ্তম ও অষ্টম হওয়া দলের হাতে। এছাড়া, অংশগ্রহণের জন্য ৮ দলের প্রত্যেককে দেয়া হয়েছে ১ লাখ ২৫ হাজার ডলার করে।

বাংলাদেশ এবারের আসর শেষ করেছে ৬ষ্ঠ স্থানে থেকে। তিন ম্যাচে ২ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নাজমুল শান্তর দল। তাদের নিচে আছে নিজ গ্রুপের দল পাকিস্তান আর ‘বি’ গ্রুপের ইংল্যান্ড। অংশগ্রহণ ফির পাশাপাশি টুর্নামেন্টে নিজেদের ৬ষ্ঠ স্থানের জন্য আড়াই কোটি টাকা পেয়েছে ফিল সিমন্সের শিষ্যরা।
সব মিলে প্রায় ৫ কোটি ৯৫ লাখ টাকা নিয়ে ঘরে ফিরেছে শান্তরা!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here