প্রকাশিত হলো বিসিবির আলোচিত কেন্দ্রিয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের বেতন স্কেল! যেখানে এবার শান্ত নয় সর্বোচ্চ বেতন পাবেন পেসার তাসকিন আহমেদ!
বিসিবির ঘোষিত কেন্দ্রিয় চুক্তিতে একমাত্র খেলোয়াড় হিসেবে তাসকিন আহমেদকে রাখা হয়েছে এ+ ক্যাটাগরিতে! তাসকিনকে বছরে ১ কোটি ২০ লাখ টাকা বেতন দিবে বিসিবি! বাকিসব খেলোয়াড়দের মধ্যে, ‘এ’ ক্যাটাগরিতে আছেন মোটে ৪ জন ক্রিকেটার!
ওয়ানডে থেকে অবসর নেওয়ায় এখন মাত্র ১ ফরম্যাট অর্থাৎ টেস্ট খেলেই মুশফিকুর রহিম মাসে ৮ লাখ অর্থাৎ বছরে ৯৬ লাখ টাকা বেতন পাবেন তিনি!শুধু মুশফিক নয়,মুশির সাথে ওয়ানডে ও টেস্ট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বেতন পাবেন মাসে ৮ লাখ করে,এছাড়াও লিটন কুমার দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বেতন পাচ্ছেন বাৎসরিক ৯৬ লাখ টাকা!
তালিকার বি ক্যাটাগরিতে আছে তরুন অভিজ্ঞ খেলোয়াড়দের মিশ্রন, মাসে ৬ লাখ ও বছরে ৭২ লাখ টাকা বেতন পাবেন এই এই ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা।যেখানে আছেন অভিজ্ঞ মুমিনুল হক,টেস্টের নিয়মিত পারফর্মার তাইজুল ও অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়াও তরুন নাহিদ রানা-হাসান মাহমুদ ও তাওহীদ হৃদয়কে এই স্থানে জায়গা দিয়েছে বিসিবি! প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল এই তালিকায় নাম আছে মাহমুদউল্লাহ রিয়াদেরও,তবে রিয়াদ নিজেই বিসিবির কাছে আবেদন করেছেন যাতে তার নাম সড়িয়ে ফেলা হয়!
এদিকে তালিকার সি ক্যাটাগড়িতে,সাদমান ইসলাম,সৌম্য সরকার,জাকের আলী অনিকের সাথে আছেন তানজিদ হাসান তামিম,শরিফুল ইসলাম,রিশাদ হোসাইন,তানজিম সাকিব ও শেখ মেহেদী!
এই ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা মাসিক ৪ লাখ অর্থাৎ বছরে ৪৮ লাখ টাকা বেতন পাবেন!
তালিকার ডি ক্যাটাগরিতে দুজনের নাম রেখেছে বিসিবি স্পীনার নাসুম আহমেদ ও পেসার খালেদ আহমেদ! তারা দুজন মাসিক ২ লাখ টাকা বেতন পাবেন বিসিবি থেকে!
আশ্চর্যজনকভাবে এই তালিকায় জায়গা হয়নি টি-টোয়েন্টিতে দারুন করা শামীম হোসেন পাটওয়ারীর!




