সুগন্ধির পাত্রের কাছে পাথর রাখলে সুগন্ধির ছোয়া লেগে পাথর থেকেও যেমন সুঘ্রাণ আসে তেমনি শামীম পাটোয়ারীর কারনে দেশের গোটা টি-টোয়েন্টি সিস্টেম টাই বদলে যেতে পারে। টি-টোয়েন্টির উদাহরণ টানলে দেশের ক্রিকেটে পাটোয়ারী ই হবেন বেঞ্চ মার্ক। বর্তমান অবস্থা তেমনটাই নির্দেশ করছে। শামীম যেন নিজের প্রতি নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, নিজেই জানাচ্ছেন আশার খবর। শুনে অবাক হবেন এই ব্যাটার টি-টোয়েন্টির মতো করে ওয়ানডে ক্রিকেটেও বেশ দারুন স্টাইক রেটে ব্যাটিং করেন।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে শামীম তিন ম্যাচে ফিফটি করেছেন, তিন ম্যাচেই তার স্ট্রাইক রেট ছিলো একশোর উপর। প্রথম ম্যাচে ৮৩ বলে ৯৮ রান, স্ট্রাইক রেট ১১৮।
২য় ম্যাচে স্ট্রাইক রেট ১১৫, সবশেষ ম্যাচে স্ট্রাইক রেট ১৬৭। ৩৭ বলে ৬২ রানের ঝলমলে ইনিংস খানা বলে দেয় ব্যাটার শামীম কেমন ফর্মে আছেন। একই সাথে এটাও জানান দেয় টি-টোয়েন্টি খেলতে না পারা দেশ বাংলাদেশেও মান সম্মত ব্যাটার তৈরী হচ্ছে।
বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট বদলাতে পারেন শামীম। ওয়ানডে টাও শানীমের কাছে টি-টোয়েন্টি মনে হয়। নিজেকে আমূল পরিবর্তন করে নিয়েছেন ব্যাটার শামীম। মাঝের বড় একটা সময় বাদ পরে নিজেকে নিয়ে কাজ করেছেন শামীম, নিজের প্রতি নিজের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়াটা শামীমকে এগিয়ে রেখেছে। বদলে ফেলেছেন নিজেকে, দেশের ক্রিকেটকে বদলাতেও বড় ভূমিকা রাখতে পারেন শামীম।
বিশেষ করে শামীমের স্ট্রাইক রেট মেইনটেইন করার যে প্রচেষ্টা তা শামীমকে বাড়তি এডভান্টেজ দিয়েছে। ডট বলের প্রেশার নিজের উপর না নিয়ে সিঙ্গেলস খেলা, ভালো বলকে সমীহ করার পাশাপাশি বোলারের বাজে বল সজোরে খেলার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। যার কারনে ফিনিশিং রোলে শামীম বেশ পোক্ত অবস্থান তৈরী করে নিয়েছেন।
একটা ব্যাপার উল্লেখ না করলেই নয়। শামীম ওয়ানডে ক্রিকেটেও টি-টোয়েন্টির মতো করে খেলতে পাীেন এ দ্বারা একটা বিষয় ক্লিয়ার শামীম ওয়ানডেতেও ভালো করতে পারবেন। গভীর ভাবে লক্ষ্য করলে এটাও উপলব্ধি করা যায় যে, সাদা বলে যেমন খুশি তেমন খেলতে পারেন। টি-টোয়েন্টি হোক হোক ওয়ানডে তাতে শামীমের কিছুই যায় আসে না। তিনি কেবল বলে ফোকাস করতে চান ভালো বল হলে সমীহ করতে চান, খারাপ বল হলে তা নিজের পছন্দ মতো খেলতে চান। এভাবে করে নিজেকে বদলে ফেলেছেন শামীম। নিজের সাথে সাথে নিজ দলকেও বদলে ফেলতে পারবেন শামীম হোসেন পাটোয়ারী।
বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে আনঅর্থডক্স ব্যাটার এর আগে কখনোই দেখা যায়নি। এই প্রচলনটা শামীমই করেছোন। যার কারনে ঘরোয়া ক্রিকেটে তিনি বেশ ধরাছোঁয়ার বাইরে আছেন। চলমান ডিপিএলে শামীম ১২২ স্ট্রাইক রেটে ৬৫ এভারেজে ২৬০ রান করেছোন। এভাবে করে চলতে থাকলে পাটোয়ারী বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি ব্যাটার হয়ে উঠতে পারবেন। তাকে দেখে বাকিদেরও পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও শামীম তার ইমপ্যাক্টের বিনিময়ে দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবেন বলে বিশ্বাস করা যায়।




