একজন কবে আসবেন বলে দীর্ঘ প্রতিক্ষা,অবশেষে আসলেন,সেই এক কবির ছন্দে পুরো বাংলাদেশই মাতলো উন্মাদনায়,বলছি বাংলাদেশ ফুটবলে কবিতার ছন্দ নিয়ে আসা হামজা চৌধুরীর কথা।
আর ভারতের বিপক্ষেসেই বহুল প্রতিক্ষিত ম্যাচটি অনুষ্টিত হবে মোটে একদইন পরেই!২৫ তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের কাস্মির ঘেষা শ্রিলংয়ে মাঠে গড়াবে এই ভারত বাংলাদেশ লড়াই!
যেখানে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশে গোলকিপার হিসেবে থাকবেন মিতুল মারমা তা অনেকটাই নিশ্চিত!
তার সামনেই বেশ শক্তিশালী ডিফেন্স সাজাবেন কোচ ক্যাবরেরা,প্রবাস থেকে দেশে আসা তারিক কাজির সাথে দলের ভাইস ক্যাপ্টেন তপু বর্মন খেলবেন সেন্টার ব্যাক হিসেবে।রাইট ব্যাকে তাজ উদ্দীন আর লেফট ব্যাকে ইসা ফয়সালকেই খেলানোর সম্ভাবনা বেশি।
মিডফিল্ডে মোহাম্মদ রিদয়কে রাখবেন কোচ সাথে দলের ক্যাপ্টেন জামাল ভুইয়া খেলতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে।তবে ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও হামজা চৌধুরী জাতীয় দলে খেলতে পারেন এটাকিং মিডফিল্ডার কিংবা নম্বর আট পজিশনে,তাছাড়া জাতীয় দলে তার জার্সিও হবে নম্বর এইট!
এটাকিং রোলে মাঝে আল আমিন আর দুই পাশে রাকিব ও মুরসালিনকে খেলাতে পারেন কোচ!
হামজা আসায় নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ ফুটবলের ভক্তরা,২৫ তারিখ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে সেই স্বপ্ন পুরোনের দায়িত্ব জামাল-হামজাদের।
যদিও হামজার আসায় যেমন খুশি ভক্তরা,তেমনি ইতালি প্রবাসি ফাহমিদুলের হঠাৎ বাদ পরায় বেশ সরগরম বাংলাদেশের ফুটবল।তবে সেও যে মন্দের ভালো,বাংলাদেশ ফুটবলের স্কোয়াডও যে এখন সমর্থকদের বিবেচনার বিষয় হয়ে দাড়িয়েছে সেটিওতো বড় প্রাপ্তি!




