Homeফুটবলবিশ্বকাপ খেলতে নেইমারকে টিপস দিলেন রোনালদো।

বিশ্বকাপ খেলতে নেইমারকে টিপস দিলেন রোনালদো।

- Advertisement -spot_img

ডাক পেয়েছিলেন ব্রাজিলের স্কোয়াডে। ভক্তরা ধরেই নিয়েছিলেন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়েই ফিরবেন নেইমার। অন্তত সেটা হবার দিকেই যাচ্ছিল। তবে ম্যাচ শুরুর সপ্তাহ খানিক আগে ছিটকে যান নেইমি। হাটুর ডিসকম্ফোর্টে নেইমার ছিটকে যান দল থেকে।

শুধু যে এবারই ছিটকে গেছেন এমন নয়, সর্বশেষ কয়েক বছরে নেইমার আছেন আসা যাওয়ার মাঝেই। এমনিতেই তার খেলার ধরণে তিনি ফাউলের শিকার হন বেশি।

এছাড়া বর্তমানে মাঠে নামলেই বাড়ে তার ইঞ্জুরি শঙ্কা। সব মিলিয়ে নেইমারের বর্তমান ইঞ্জুরি সিরিয়াস না হলেও তাকে নিয়ে আশঙ্কা কমছেনা। কেননা এত দ্রুত সময়ের মধ্যে ইঞ্জুরিতে পড়লে বিশ্বকাপের মত লম্বা আসর খেলা অনেকটা অসম্ভব ব্রাজিলিয়ান সুপারস্টারের জন্য।

আর সেখানেই নেইমারের জন্য এগিয়ে এলেন রোনালদো নাজারিও। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলেই খেলা এই তারকা এবার নেইমারকে দিলেন কিছু পরামর্শ। নাজারিও দুইবার বিশ্বকাপ জিতলেও নেইমার মত ইঞ্জুরি সমস্যা ভুগিয়েছে তাকেই। সেখান থেকেই নেইমারকে পরামর্শ দিলেন তিনি।

বিশ্বকাপ খেলার জন্য নেইমারের দৈনন্দিন জীবনের ৩ টি বিষয়ের উপর জোর দেন রোনালদো। ২০২৬ বিশ্বকাপ খেলতে হলে নেইমারকে ভালো খাওয়া দাওয়া করতে হবে, ভালো ঘুমাতে হবে ও অনুশীলন করতে হবে, এমনটাই বলেন নাজারিই৷ নিজেকে উজাড় করতে হবে, দিতে হবে সর্বস্ব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই বলেন রোনালদো নাজারিও। এছাড়া নেইমারকে নিয়ে তার কোন সন্দেহ নেই, সেটাও জানান সর্বকালের সেরা এই নাম্বার নাইন।

চারলা পডকাস্টে নেইমার প্রসঙ্গে রোনালদো বলেছেন, ‘আমি বিশ্বাস করি নেইমার পরের বিশ্বকাপে খেলবে)। নেইমার একজন অসাধারণ প্রতিভা। কিন্তু তাকে নিজেকে উৎসর্গ করে দিতে হবে, চেষ্টা করতে হবে সর্বস্ব দিয়ে। এটা উৎসর্গ করার মতোই উপলক্ষ।

বিশ্বকাপের এখন এক বছর বাকি। যদি সে ভালো অবস্থায় থেকে সেখানে যেতে পারে তবে আমাদের ভালো সুযোগ আছে। কিন্তু তাঁকে নিজেকে উজাড় করে দিতে হবে। তাকে ঠিকঠাক খেতে, অনুশীলন করতে এবং ঘুমাতে হবে।’

বর্তমানে অনেকেই মনে করছেন নেইমারের দিন শেষ। আর তার পক্ষে বিশ্বকাপ খেলা বা প্রতিযোগিতামুলক ম্যাচ টানা খেলা সম্ভব নয়। সেই নিন্দুকের দলে নেই ব্রাজিলের সাবেক তারকা। তবে নাজারিও এটা জানেন বিশ্বাস থাকলেও নেইমারের মত একজনের জন্য যাত্রাটা কঠিন। আর সেখানেই বাতলে দিলেন যাত্রা সুগম করা পথ। এবার দেখা যাক, অগ্রজদের কথা কেমন আমলে নেন নেইমার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here