Homeক্রিকেটআবারও ফিরছেন এল্যান ডোনাল্ড, বাংলাদেশের ক্রিকেটে সুখবর আসছে!

আবারও ফিরছেন এল্যান ডোনাল্ড, বাংলাদেশের ক্রিকেটে সুখবর আসছে!

- Advertisement -spot_img

বাংলাদেশের ক্রিকেটে ফিরছে সুখবর, সাবেক পেস বোলিং কোচ এল্যান ডোনাল্ড ফিরছেন পেস বোলিং কোচ হয়ে। সময়ের আগে জতীয় দল ছাড়া ডোনাল্ড আবারও ফিরে আসছে জাতীয় দলে। পেস বোলিং কোচ সংকট কাটিয়ে ফিরে আসছেন ডোনাল্ড।

ডোনাল্ডের সঙ্গে দেশের ক্রিকেটে সুখবর ফিরে আসছে। ডোনাল্ডের কল্যানে যে সুদিন ফিরেছিলো বাংলাদেশের ক্রিকেটে তা আবার আসছে ডোনাল্ডের হাত ধরে। জাতীয় দৈনিকের খবর অনুযায়ী আবারও ডোনাল্ড কে ফিরিয়ে নিয়ে আসছে বিসিবি।

ডোনাল্ড বাংলাদেশের ক্রিকেটে এক আলোচওত ক্যারেক্টার। বাংলাদেশের ক্রিকেটে যতজন কোচ কোচিং করিয়েছেন তাদের মধ্যে দোদুল্যমান সাফল্য এসেছিলো কেবল ডোনাল্ডের হাত ধরে। মাশরাফি যুগের পর পেস বোলিং বিপ্লবে বাংলাদেশের অংশ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই পেস বোলিং কোচ। তার হাত ধরে দেশের ক্রিকেটে আলোচনায় এসেছিলেন হাসান মাহমুদ শরিফুল ইসলামের মতো পেসাররা।

হাসান এলয়ান ডোনাল্ডের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন। ডোনাল্ড তাকে হাতে ধরে শিখিয়েছিলেন। ডেথ ওভারে ভালো করার শুরুটা হাসান করেছিলেন এই কিংবদন্তি পেসারের হাত ধরে।

শুধু হাসান নয় এই তালিকায় ছিলেন শরিফুল ইসলাম। তিনিও ডোনাল্ডের আমলে দারুন সাফল্য পেয়েছিলেন যা দেশের ক্রিকেটে এমন সাফল্য নিয়ে আসতে পারেননি কোনো পেস বোলিং কোচ। ডোনাল্ড কোচ হয়ে আসার পর দেশের ক্রিকেটের যে আমূল পরিবর্তন হয়েছিলো তা দেখে অনেকেই এই কোচকে নিয়ে আলোচনায় মজেছিলো। কোচ হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন ডোনাল্ড।

বিভিন্ন সময়ে ডোনাল্ডের কারিকুরিতে পেসাররা উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়েছে। হুট করে পাওয়া সাফল্য ছিলো ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারিয়ে দেয়া।

সেই কোচ যখন বাংলাদেশ ছেড়েছিলেন তখন ভালো কোনো স্মৃতি নিয়ে বঙ্গদেশ ছাড়তে পারেননি। কিন্তু যতদূর জানা গেছে আন্দ্রে এ্যাডামসের জায়গায় আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন এ্যালান ডোনাল্ড।

ডোনাল্ড ফিরলে বেশ কজন পেসারের ভাগ্য খুলে যেতে পারে। আগের রূপে ফিরতে পারেন হাসান মাহমুদ। তাসকিনের জন্যও স্পেশাল হতে পারে ডোনাল্ডের আসাটা, ২য় দফায় কোচ হয়ে আসতে পারলে ডোনাল্ডের মাধ্যমে উপকৃত হতে পারবে বাংলাদেশ দল।

দমে যাওয়া দলটি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারবে বলে আশা করা যায়। ডোনাল্ড ম্যাজিকে নতুন কোনো পেসার উঠে আসবে সে কামনাই থাকলো।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here