ফরচুন বরিশালের জন্য বোধহয় দুঃসংবাদ নিয়ে হাজির হচ্ছেন দলটির জোড়া শিরোপাধারী ক্যাপ্টেন তামিম ইকবাল খান। মন খারাপ হতে পারে ফরচুন বরিশাল ও তামিম ইকবালের ভক্তদের। অথচ এই দলটিকে শিরোপা জয় ব্রান্ডিং সহ সব কিছুতেই তামিমের বড় ভূমিকা ছিলো।
আইপিএলের ফ্রাঞ্চাইঝির মতো ফ্যান বেস তৈরী করেছেন তামিম। দলটির প্রতি তার আবেগও বেশি। দল মালিক মিজানুর রহমান বারবার বলছিলেন তামিম ইকবাল শুধু ফরচুন বরিশালের খেলোয়াড় ই নন, মালিকও বটে। তামিমও সেটি মেনে দল সাজাতেন।
এমনকি ফরচুন বরিশালের মালিক স্পোর্টস টাইমসকে জানিয়েছিলেন তারা তামিমকে ততদিন পর্যন্ত দলের সাথে রাখতে চান যতদিন তামিম চান এমনকি এটাও বলেছেন তামিম যতদিন ক্রিকেট খেলতে চান ততদিন তিনি ফরচুন বরিশালের হয়েই খেলবেন এই স্বপ্ন দেখেন। তবে মিজানুর রহমানের স্বপ্ন সত্যি হলেও দুঃসংবাদটা বোধহয় খুব শীগ্রই পাচ্ছেন।
তামিম তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে এখনই কিছু ভাবছেন না। সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে সেখানকার চিকিৎসকদের থেকে উন্নত চিকিৎসা নেয়ার পাশাপাশি পরামর্শ নিতে পারেন ক্রিকেট খেলার ব্যাপারে। যদিও বাংলাদেশের ডাক্তারদের একাংশের দাবি তামিম ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারলেও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা তামিমের জন্য কঠিন হবে।
মেন্টাল প্রেশারের পাশাপাশি শারীরিকভাবেও বেশ অনেক ধকল বইতে হবে তামিমকে। এমতাবস্থায় তামিমের উচিৎ হবে না ক্রিকেট চালিয়ে যাওয়া।
আর তামিম যদি আন্তর্জাতিক ক্রিকেটের পর ঘরোয়া ক্রিকেটেও নিজের শেষটা দেখে ফেলেন তাহলে এই ব্যাটারকে আর কখনোই বিপিএল ডিপিএলে দেখা যাবে না। আর তাহলে এটাই হতে পারে তামিমের শেষ মৌসুম।
যদি এটাই তামিমের পেশাদার ক্রিকেটের শেষ মৌসুম হয় তাহলে ফরচুন বরিশালের ভক্তরা লাকি হবেন তামিমের সম্ভাব্য শেষ মৌসুম টা বরিশালের হয়েই খেললেন। মীজানুর রহমান হয়তো মন্দের ভালো কিংবা দুঃখের মধ্য থেকে এটাই সুখ হিসেবে নিতে পারবেন।
তবে এখনও তামিমের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কিন্তু পারিপার্শ্বিকতার বিচারে যতটুকু আচ করা যাচ্ছে তাতে তামিম নতুন সিদ্ধান্ত নিলেও নিতে পারেন। আর সেটি যে ব্যাট তুলে রাখার মতো সিদ্ধান্তও হতে পারে।
হঠাৎ এক ঝড়ে তামিমের ক্রিকেট ক্যারিয়ারই যেন শংকার মুখে। আন্তর্জাতিক ক্রিকেটে মাঠ থেকে বিদায় নিতে পারেননি, ঘরোয়া ক্রিকেটেও যদি একই অবস্থা হয় তাহলে তামিমের জন্য কেবল আপসোস অপেক্ষা করছে। দেশের সেরা ব্যাটার হয়েও তিনি হয়তো মাঠ থেকে বিদায় বলতে পারবেন না।
তবে আশা থাকবে তামিম মাঠ থেকে বিদায় নিবেন। সম্ভব হলে ক্রিকেট খেলাটাও চালিয়ে যাবেন তামিম।




