Homeক্রিকেটপিএসএলে রেকর্ড গড়তে যাচ্ছেন রিশাদ, এক বছরে তিন শিরোপা জয়ের সুযোগ।

পিএসএলে রেকর্ড গড়তে যাচ্ছেন রিশাদ, এক বছরে তিন শিরোপা জয়ের সুযোগ।

- Advertisement -spot_img

যেখানে হাত দিচ্ছেন সেখানেই সফলতা পাচ্ছেন রিশাদ হোসাইন। গত এক বছরে ২টা বিগ ইভেন্টের ফাইনাল খেলেছেন ২টাতেই শিরোপা জিতেছেন। রিশাদ যেন ফ্রাঞ্চাইজ ক্রিকেটর লাকি চার্ম, যে দলেই যাচ্ছেন সেই দলের হয়েই শিরোপা জিতছেন। লেগ স্পিনার রিশাদ এখন লাকি রিশাদ।

পিএসএল খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছেন এই লেগি। পিএসএলের মতো বড় লিগে খেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন রিশাদ। লক্ষ্য শিরোপা জয়। লাহোরের হয়ে পিএসএল শিরোপা বাগিয়ে নেয়ার চেষ্টা চালাবেন রিশাদ। সামর্থ্য আছে, জানা আছে কৌশল। এখন শুধু সময় সুযোগ বুঝে চেষ্টা চালালেই হবে।

চলতি বছরে রিশাদ বিপিএল ফাইনাল খেলেছেন। একক প্রচেষ্টায় শেষ দিকে ম্যাচ ঘুরিয়েছেন। ৬ বলে ১৮ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন চাপের মুখে। বিপিএল ফাইনালের প্রেশার নিজের কাঁধে নিয়ে ব্যাট হাতে ম্যাচ জয়ী ক্যামিউ খেলেছিলেন রিশাদ।

বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও সলিড এই ব্যাটার। যার বদৌলতে বিপিএল চ্যাম্পিয়ন হতে পেরেছেন। রিশাদ শুধু বিপিএলেই শিরোপা জিতেছে এমনটা না, এই লেগি রংপুর রাইডার্সের হয়ে জিতেছে গ্লোবাল সুপার লিগ শিরোপা। ২টা জয়ী দলের সদস্য রিশাদ। যেন ফাইনাল খেললে রিশাদ হারেননা।

এই লেগি জিএসএল বিপিএল এর পর পিএসএল মাতাতে মাঠে নামবেন। ১১ তারিখ শুরু হবে পিএসএল সেখানে তাকে পাওয়া যাবে। যদিও শুরুতে এনওসি সংক্রান্ত নানান কথা শোনা গেলেও শেষমেশ বিসিবি এনওসি প্রদান করেছেন রিশাদকে।

ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নতির কথা চিন্তা করে এই লেগিকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। আর এটাই সুযোগ দেশের ঘরোয়া লিগ গুলো মাতিয়ে বিদেশে গিয়ে সেখানকার লিগে সেরা পারফর্মার হওয়ার।

আছে শিরোপা জয়েরও সুযোগ। লাহোর কালান্দার্সে আছেন শাহীন শাহ আফ্রিদি আসিফ আলি ফাখর জামান হারিস রউফদের মতো পাকিস্তানি তারকা ক্রিকেটার। ফরেন কালেকশনে দলটিতে টম কারান স্যাম ব্লিংস সহ একাধিক তারকা ক্রিকেটার।

রিশাদের জন্য অবশ্য আরও সহজ হবে দলটিতে আফ্রিদি ও জাহানদাদ থাকায়। জাহানদাদ ও আফ্রিদির সঙ্গে বিপিএলে একই দলের হয়ে খেলার স্মৃতি আছে। অভ্যন্তরীন পরিবেশ টা পরিচিত হবে রিশাদের জন্য।

দল হিসেবে ভালো করার সুযোগ আছে। পিএসএলে যদি শিরোপা জিতে যান তাহলে দিনের হিসেবে বছরে তিনটি শিরোপা জয়ের রেকর্ড গড়বেন রিশাদ হেসাইন।

সেই সুযোগ রিশাদের সামনে আছে, তবে শিরোপা জেতাই মূল লক্ষ্য না বল হাতে বেশ ভালো পারফর্মও করতে হবে তাকে।

এমন সুযোগ গুলো সম্ভাবণায় রূপান্তর করতে হবে। রিশাদের যা সামর্থ্য তাতে আশা করা যায় এই লেগি বল ব্যাট ২ জায়গায়ই ভালো করতে পারবেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here