মেসি রোনালদো যুগের পর তাকে বলা হয় সবচেয়ে প্রতিভাবান তরুণ খেলোয়াড়৷ মাঠের খেলায় লামিন ইয়ামাল নিজেকে প্রমাণ করেছে। বিশেষ করে তার ড্রিবলিংএ মনমুগ্ধ বিশ্ব। সেখানে তাকে প্রায়ই প্রশ্ন করা তার ড্রিবলিং স্কিল সম্পর্কে। অনেকেই তাকে এই সময়ের সেরা ড্রিবলার হিসেবে অভিহিত করেন।
অথচ এই ড্রিবলিং এ লামিন ইয়ামালের থেকে সেরা ব্রাজিলের এস্তেভিও উইলিয়ান। অন্তত পরিসংখ্যান সেটাই বলে। প্রায় একই বয়সের দুইজন খেলোয়াড় হলেও এস্তেভিওকে নিয়ে আলোচনাটা তুলনামূলক কমই থাকে৷ কিন্ত সেই যেন যাচ্ছে সবার থেকে এগিয়ে।
শুধু লামিনের থেকে যে আগানো এস্তেভিও এমন নয়, এস্তেভিও এগিয়ে আছে অনুর্দ্ধ ২১ বছরের সবার চেয়ে। অনুর্দ্ধ ২১ বছর বয়সে ড্রিবলিং এর হারে সবার সেরা এস্তেভিও। ১৮ বছর বয়সী এস্তেভিও এর ড্রিবলিং এ সফলতার হার ৮৫.৬ ভাগ। পালমেরাসের এই তারকা এই হার নিয়ে আছেন সবার উপরে
তালিকার দুইয়ে আছেন বার্সেলোনার লামিন ইয়ামাল। তার ড্রিবলিংএ সফলতার হার ৮৫.৪ ভাগ। তৃতীয় অবস্থানে আছেন এডাম দাঘিম৷ সালসবুর্গের ১৯ বছর বয়সী এই উইঙ্গার বেশ ভালো পারফর্ম করছেন অস্ট্রিয়ান লীগে। সেখানে ৮৪.২ ভাগ সফলতার হারে ড্রিবলিং করছেন তিনি৷ তালিকার চারে অবস্থান জুভেন্তাসের কেনান ইয়ালদিজের। তার ড্রিবলিংএ সফলতার হার ৮২.৬ ভাগ। ৮০.৩ ভাগ ড্রিবলিং সফলতা নিয়ে এই তালিকার পাচে আছেন বেঞ্জামিন তোরে।
গত মৌসুমে গোল এসিস্টে নেইমারের রেকর্ড ভাঙেন এস্তেভিও৷ মোট ৪৫ ম্যাচে করেন ২৫ গোল এসিস্ট। লীগে ৩১ ম্যাচে ২২ গোল এসিস্টের সাথে করেন ৮৫ ড্রিবলিং। এছাড়া পাউলিস্তায় এই মৌসুমে ১৪ ম্যাচে ৪৩ সফল ড্রিবলিং করেন। অর্থ্যাৎ ড্রিবলিং করাটা যেন খুবই প্রিয় এস্তেভিও এর কাছে।
ব্রাজিলিয়ান লীগে এখনও থাকায় এস্তেভিওকে নিয়ে লাইমলাইট কম। এছাড়া ব্রাজিল দলে পরীক্ষিত উইঙ্গার থাকায় একাদশে সুযোগ মিলছে কম। তবে তাতেও এই বয়সে এস্তেভিও যেখানে সুযোগ পাচ্ছেন, নিজেকে মেলে ধরছেন। পরবর্তী মেসি, নেইমারের পর সেরা ট্যালেন্ট সহ নামের পাশে জুটেছে আরো বড় বড় ট্যাগ। আগামী দিনে শুধু ড্রিবলিংএ নয়, সব মঞ্চেই ইয়ামালকে টপকে নিজের অস্তিত্ব জানান দিতে হবে এস্তেভিওকে। তবেই তাকে নিয়ে বড় স্বপ্ন দেখবে সেলেসাও ভক্তরা।




