Homeক্রিকেটসুয়ে বসে সময় কাটছে মুস্তাফিজের, ডিপিএল খেলার গুঞ্জন; বদলে গেছেন পুরনো মুস্তাফিজ!

সুয়ে বসে সময় কাটছে মুস্তাফিজের, ডিপিএল খেলার গুঞ্জন; বদলে গেছেন পুরনো মুস্তাফিজ!

- Advertisement -spot_img

মুস্তাফিজের সময়টা এখন সুয়ে বসেই কাটছে। মাঠের খেলা নেই যতটুকু সময় পারছেন অনুশীলন করছেন।
মাঠে নামার আগাম বার্তা দিয়ে রাখছেন। গুঞ্জন আছে শীগ্রই ঢাকা লিগে মাঠে নামতে যাচ্ছেন মুস্তাফিজ। সম্ভাব্য দলের নাম স্পষ্ট না হলেও মাঠের ক্রিকেটে ফিরতে পারেন ফিজ সে নিয়ে জোর আলোচনাও চলছে ক্রিকেট পারায়।

টাকার অংকের বনিবনা না হওয়ায় ফিজ কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হননি বলেও ক্রিকেট বোদ্ধারা মন্তব্য করেছেন। সেসব উড়িয়ে দিয়ে মাঠে নামলে নামতেও পারেন কাটার মাস্টার।

মুস্তাফিজ থেকে ফিজ হয়ে ওঠা, কাটার মাস্টার উপাধি পাওয়া এসব যে মুস্তাফিজের গল্প সেই মুস্তাফিজের সঙ্গে এখনকার মুস্তাফিজের কোনো মিল নেই। বছরের পর বছর আইপিএল খেলা, ভালো পারফর্ম করে রিটেইন হওয়া সহ কত কিছুই না ফিজ দেখলেন তার ৯/১০ বছরের ক্যারিয়ারে।

দীর্ঘ সময় পর দেখলেন আইপিএলে অবিক্রীত থাকা। এজন্যই বলা আগের মুস্তাফিজের পরিবর্তন হয়েছে। ঠিক ফিজ সুলভ পারফরম্যান্স এখন আর দেখা যায় না।

মুস্তাফিজের মতো ট্যালেন্ট এত সহজে রেস থেকে ছিটকে যাবেন এমনটা হয়তো অনেকেই ভাবেনি। তবে তাতে কি যায় আসে ফিজ আগের মতো নেই, অনেকটা আড়ালে চলে গেছেন। নিজের প্রতি নিজে আরেকটু যত্নশীল হলে মুস্তাফিজ হয়তো আরও ভালো পজিশনে থাকতেন।

তাতে দেশের ক্রিকেট ও ক্রিকেটার মুস্তাফিজ দু-পক্ষই লাভবান হতো। কিন্তু কাটার মাস্টার বোধহয় পিছিয়ে পরলেন। অনেকটা, যতটা পিছিয়ে পরলে কাটার মাস্টার নামটাও ধূসর হতে থাকে।

ডিপিএলের শুরু থেকে মুস্তাফিজের খেলা না খেলা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিলো। ফিজের মতো তারকা ক্রিকেটার কেনো দেশের বড় একটা টুর্নামেন্ট উপেক্ষা করবেন। শোনা যাচ্ছিলো ফিজ বিশ্রাম নিচ্ছেন, সামান্য ইঞ্জুরিও আছে।

সেসব সত্যি হলে মুস্তাফিজ সঠিক সিদ্ধান্ত টাই নিয়েছেন। আর যদি বলা কথা সত্য হয়ে থাকে যে ফিজ টাকার জন্য লিগ খেলছেন না তাহলে সমবেদনা জানানো ছাড়া কিছুই বলার নেই।

তবে মুস্তাফিজের আপসোস হয় কি না কে জানে, এতো এতো লিগ খেলে বেড়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে টপনচ পারফর্ম করেছেন, আইপিএলেও ভালো করেছেন তবুও ফ্রাঞ্চাইজ ক্রিকেটের গুরুত্বপূর্ণ সময়ে সুয়ে বসে দিন কাটাচ্ছেন মুস্তাফিজের হয়তো আপসোস হচ্ছে নয়তো তীব্র ক্ষুধা জাগছে পারফর্ম করার জন্য।

ডিপিএলে যদি মাঠে নামেন তাহলে তো খেলবেনই, নয়তো তাকে পাকিস্তানের বিপক্ষে মাঠে পাওয়া যেতে পারে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here