Homeক্রিকেটপাকিস্তানের উমর গুল বাংলাদেশের কোচ!পরিবর্তন হবে নাহিদ রানাদের!

পাকিস্তানের উমর গুল বাংলাদেশের কোচ!পরিবর্তন হবে নাহিদ রানাদের!

- Advertisement -spot_img

বাংলাদেশের নতুন কোচ হয়ে আসছেন পাকিস্তানের সাবেক পেসার উমার গুল। বাংলাদেশ দলের জন্য এই খবর যত স্বস্থির তার থেকেও খুশির সংবাদ নিয়ে আসতে পারে বাংলাদেশের নাহিদ রানার জন্য।

রানার মতো বোলারের জন্য উমার গুল হতে পারেন সোনায় সোহাগা। হাসান শরিফুলদের শুরুতে এল্যান ডোনাল্ড ছিলেন রানার শুরুতে উমর গুল হতে পারেন মহা ঔষধ।

খেলোয়াড়ি জীবনে উমর গুল ছিলেন টপ ক্লাস বোলার। পাকিস্তানের জার্সিতে ২৩৭ ম্যাচ খেলেছেন গুল। ৪৭ টেস্ট ম্যাচের সঙ্গে ওয়ানডে খেলেছেন ১৩০ টি। টি-টোয়েন্টির মতো ছোট্ট সংস্করণে গুল খেলেছেন ৬০ ম্যাচ। তিন ফরম্যাটেই লম্বা সময় ধরে খেলেছিলেন এই পেসার।

উইকেট সংখ্যাও কম নয়, টেস্ট ম্যাচ খেলে পেয়েছিলেন ১৬৩ উইকেট। ৯০ ইনিংসের ১৬৩ উইকেট শিকার করেন গুল। ১২৯ ওয়ানডে ইনিংস খেলে গুলের শিকার ১৭৯ উইকেট। সংখ্যার হিসেবে যা খুব বেশি না হলেও ১২৯ ইনিংসে বেশ প্রশংসনীয় বটে। টি-টোয়েন্টি খেলেছেন ৬০ টি, সেখান থেকে গুল শিকার করেছেন ৮৫ উইকেট।

বল হাতে এই পেসার নিজের সময়ে বেশ ভালো দাপট দেখিয়েছিলেন। পরিপক্ব ছিলেন স্লোয়ার বলে, গতি কমিয়ে ইয়র্কার করার জন্যও বিখ্যাত ছিলেন উমার।

প্লেয়ীং ক্যারিয়ারে উমার ছিলেন পাকিস্তানের সেরা টি-টোয়েন্টি বোলারদের একজন। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৫ উইকেট শিকার করেন এই পেসার। ক্যারিয়ার আরি লম্বা হতে পারতো, পাকিস্তানের জার্সিতে আরও অনেক ম্যাচ খেলার সুযোগ পেতে পারতেন। কিন্তু শেষমেশ আর তা হয়নি। তবে কোচিং ক্যারিয়ারে পুষিয়ে দেয়ার সুযোগ আছে উমর গুলের।

বল হাতে নিজের প্রাইম টাইমে যেমন বিধ্বংসী ছিলেন গুল কোচিংয়ে ঠিক তেমনটাই হতে পারবেন। বাংলাদেশের কোচ হওয়া গুলের জন্য নিঃসন্দেহে দারিন এক সিদ্ধান্ত হবে। বাংলাদেশও তার মতো পেস বোলিং কোচ পেয়ে উচ্ছ্বসিত হবে।

বিশেষ করে নাহিদ রানার মতো পেসার উমর গুলকে পেয়ে নিজের উন্নতি করতে পারবেন। রানার এখনও অনেক ভ্যারিয়েশন নিজের রপ্ত করার বাকি আছে। সেখানে গুল হতে পারেন তার জন্য সেরা অপশন। গুল একাধারে স্লো ইয়র্কার করার পাশাপাশি শর্ট বলেও বেশ দারুন কার্যকরী ছিলেন গুল। চাইলে গুলের থেকে সেসব পুঃঙ্খানুপুঙ্খ ভাবে রপ্ত করতে পারবেন রানা।

এছাড়াও তাসকিন হাসানদের জন্যও গুল ঔষধ হয়ে ধরা দিতে পারেন। তার মতো স্পেশাল বোলার কোচ হিসেবেও যে স্পেশাল হবেন তা অনুমেয় বটে।

রানার সঙ্গে গুলের দেখা হতে পারে পাকিস্তানে। নাহিদ রানা পিএসএল খেলতে পাকিস্তান যাবেন। ভাগ্যক্রমে দেখা হলেও হতে পারে। টাইগারদের বর্তমান কোচ চাইলে রানার সঙ্গে দেখা করতে পারেন।

উমর গুল দায়িত্ব নিবেন পাকিস্তান সিরিজ থেকে। প্রথম এসাইনমেন্টে গুলের অভিজ্ঞতা কেমন হবে সেটি দেখার অপেক্ষা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here