আর কয়েকদিন পরেই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ঘরের মাঠ সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দুই ম্যাচের প্রথমটি,আর সেই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি!
পিএসএল খেলতে আগেই দেশ ছেড়েছেন লিটন কুমার দাস,তবে পিএসএলে সুযোগ তরুন পেসার নাহিদ রানা ঠিকই আছেন স্কোয়াডে।
অন্যদিকে ইঞ্জুরী থেকে এখনো পুর্ন সুস্থ হতে পারেননি তাসকিন আহমেদ, আর সেখানেই প্রথমবারের মতো সাদা পোশাকে ডাক পেলেন সাকিব।
বিসিবির ঘোষিত স্কোয়াডে,অধিনায়ক হিসেবে আছেন স্বাভাবিক ভাবেই নাজমুল হোসেন শান্ত।এছাড়াও টপ ওয়ার্ডারের ব্যাটার হিসেবে ডাক পেয়েছেন মাহমুদুল হাসান জয়,সাদমান ইসলাম ও জাকির হাসান।দুই অভিজ্ঞ লিটল মাস্টার মমিনুল হক ও মুশফিকুর রহিমের সাথে সুযোগ পেয়েছেন উইকেট কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনও,
এদিকে ভালো সময় কাটানো জাকের আলী অনিক প্রস্তুত সাথে দলের ভাইস ক্যাপ্টেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আছেন স্কোয়াডে।
মিরাজের সাথে স্পীনে বল ঘোরানোর জন্য স্কোয়াডে ডাক পেয়েছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও নাইম হাসান।পেস এটাকিংয়ে স্বাভাবিকভাবেই ডাক পেয়েছেন ইনফর্ম হাসান মাহমুদ ও নাহিদ রানা,তাছাড়া টেস্ট পেসার খালেদ আহমেদের সাথে অভিষেকের অপেক্ষায় তানজিম হাসান সাকিব।
আগামী বিশ তারিখ সিলেটে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে, ২য় টেস্ট চট্টগ্রামে ২৮ তারিখ।




