আজ রাত চ্যাম্পিয়নস লীগের রাত! শেষ আটের জমজমাট লড়াইয়ের প্রথম রাত আজ,আর প্রথম রাতেই ক্লাব কিং রিয়াল মাদ্রিদ মাঠে নামছে আর্সেনালের।
অন্যদিকে একই সময়ে আজ মুখোমুখি হচ্ছে আরো দুই দল! ইতালির এই মুহুর্তে সেরা ক্লাব ইন্টার মিলান শেষ আটের লড়াইয়ে আজ মুখোমুখি হবে জার্মেইন অল টাইম গ্রেট বায়ার্ন মিউনিখের।যদিও বিশ্ব জুড়ে বেশি নজড়টা থাকবে লা লীগা ও প্রিমিয়ার লীগের ক্লাব রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল লড়াইয়ে!
ইউরোপীয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এখনও শিরোপার স্বাদ পায়নি আর্সেনাল। একবার উঠেছে ফাইনালে। শেষ চার থেকে বিদায় নিয়েছে অনেকবার। গতবার কোয়ার্টার ফাইনালে থেমেছে যাত্রা। এবার শেষ আটে তাদের সামনে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল।
তবু আর্সেনাল কোচ মিকেল আর্তেতা শোনালেন স্বপ্নের কথা।আর্সেনাল কোচ বলেন,‘রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব, যা বিশ্ব ফুটবলে নতুন মান স্থাপন করেছে। এখানে আমরাও যেতে চাই, থাকতে চাই। এটা তাদের ইতিহাসের অংশ। আমাদের নিজেদের ইতিহাস নিজেদেরই লিখতে হবে। নিজেদের কাজে মনোযোগ দিতে হবে।’
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে এরই মধ্যে ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদের মতো দলকে বিদায় করে দিয়েছে রিয়াল। এতে চলতি মৌসুমে শিরোপা জয়ের আত্মবিশ্বাস পাচ্ছেন কোচ আনচেলত্তি।মাদ্রিদ বস বলেন
“যদি আমি বিশ্বাস না করতাম যে, আমরা এই মৌসুমে শিরোপা জিততে পারি তাহলে এরই মধ্যে আমি সরে যেতাম। আমি ছুটির কথা ভাবতাম।”
পরিসংখ্যানের একটি তথ্য অবশ্য সস্থি দিবে আর্সেনালকে!
দুই দলের একমাত্র লড়াইয়ে ২০০৬ সালে জিতেছিলো আর্সেনাল। সেবার শেষ ষোলোর লড়াইয়ে প্রথম লেগ ড্র করার পর দ্বিতীয়টি ১-০ গোলে জেতে গানাররা।
আর্সেনাল সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিলো ২০০৯ সালে। এরপর থেকে ইউরোপ সেরার এই আসরে ছয়বার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে রিয়াল।
রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে গত ২২টি নকআউট ম্যাচের মধ্যে ১১টিতে জিতেছে। গত তিন মৌসুমে তারা জিতেছে লিভারপুল, চেলসি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স লিগে গত ৮টি নক আউট ম্যাচের প্রথম লেগের কোনটিতেই হারেনি রিয়াল, জিতেছে পাঁচটিতে।
লস ব্ল্যাঙ্কোসরা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান কাপ মিলিয়ে ১১১টি ভিন্ন দলকে হারিয়েছে, কিন্তু এসবের মধ্যে নেই আর্সেনাল।
তাই নতুন এক ইতিহাস গড়তেই আজ রাত একটায় মুখোমুখি হবে আর্সেনাল ও রিয়াল মাদ্রিদ।




