রিয়াল মাদ্রিদে আসার আগে কিলিয়ান এমবাপ্পে হন গ্লোবাল সুপারস্টার। ক্লাব লেভেলে গোলের পর গোল করেন। জাতীয় দলেও নিজেকে প্রমাণ করে জয় করেন বিশ্বকাপ। কিলিয়ান এমবাপ্পেকে নেক্সট বড় সুপারস্টার হিসেবেই বিবেচনা করা হয়েছিল। একটা সময় ধারণা ছিল মাদ্রিদ দলে আসলে তাকে ঘিরেই খেলবে দল।
কিন্ত এর মাঝেই মাদ্রিদের সেরা সুপারস্টার বনে যান ভিনিসিয়াস। এই ব্রাজিলিয়ানের লস ব্লাঙ্কোসদের হয়ে একের পর এক দুর্দান্ত পারফর্মেঞ্চ হন দলের সেরা তারকা। রোনালদোর নাম্বার সাত জার্সি পান, দলকে দুইবার চ্যাম্পিয়নস লীগ জেতান। বড় মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের ডিফেন্সকে চুরমার করে হন রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় ত্রাতা।
তাই প্রশ্ন ছিল রিয়াল মাদ্রিদে এই দুই তারকা একসাথে ফিট হবেন কিনা। কেননা একদিকে এক বনে দুই বাঘের মত আলাপ শোনা গিয়েছিল। অপরদিকে পুর্বে মেসি নেইমারদের সাথেই এমবাপ্পের ব্যাবহারে অনেকে ধারণা করেছিলেন একই চিত্র হবে রিয়াল মাদ্রিদে। সবকিছু মিলিয়ে এই দুইজনের মধ্যে দা কুমড়ো সম্পর্কটাই যেন ধারণা করেছিলেন উলটো।
কিন্ত এবার সংবাদ সম্মেলনে এসে উলটো জানান এম্বাপ্পে। সাম্প্রতিক সময়ে তার এক সাক্ষাৎকার উঠে আসে এএসপিএন এফসিতে। আর সেখানেই তিনি জানান ভিনিসিয়াসকে ছাড়া তিনি রিয়াল মাদ্রিদকে কল্পনা করতে পারেননা। আক্রমণভাগে তিনি তার খেলার ধরণেও চিন্তা করেন ভিনিকে নিয়ে।
একই সাথে মানুষের গুঞ্জনের ব্যাপারেও অভিহিত এমবাপ্পে। সেখানে তারা বিখ্যাত খেলোয়াড় বলে মানুষ তাদের অন্তকলহের ব্যাপারে ধারণা করলেও বাস্তবে এর উল্টো চিত্র বলে জানান এমবাপ্পে। তবে নিজেরা একসাথে খেলেই মাদ্রিদকে সাহায্য করা সম্ভব বলে জানান এমবাপ্পে।
এমবাপ্পে বলেন “ ভিনির সাথে আমার সম্পর্ক ভালো। এটা স্বাভাবিক মানুষ আমাদের দুইজনের সম্পর্কের ব্যাপারে আলাপ করে। কারণ আমরা দুইজন বিখ্যাত খেলোয়াড় যারা ম্যাচে ব্যাবধান গড়তে পারি। কিন্ত আমি রিয়াল মাদ্রিদে ভিনির সাথে খেলার কথা মাথায় নিয়েই এসেছি।
আমি ভিনিসিয়াস ছাড়া রিয়াল মাদ্রিদ কল্পনাও করতে পারিনা। আমার তার সাথে খেলার কথাই মাথা থাকে।।আমরা দুইজন একসাথে ভালো ফুটবল খেলতে পারি, দলকে সাহায্য করতে পারি। ভক্তরা আমাদের একসাথে দেখতে চায় এবং এটা খুব স্বাভাবিক। আমরাও চাই একই সাথে রিয়াল মাদ্রিদের হয়ে খেলে মৌসুম শেষে এই ক্লাবকে কত সাহায্য করতে পারি”
এমবাপ্পের এমন উক্তি ভক্তদের আশা দেখাবে। তার কথার মত আগামী দিনে সুসম্পর্ক বজায় থাকুক এই দুইজনের, এমনটাই চাওয়া ভক্তদের।




