৫৪৮ বলে ৫৫৩ রান। পারভেজ ইমন ওয়ানডে নয় যেন টি-টোয়েন্টি খেলছেন। বল পেলে হাওয়ায় ভাসিয়ে মেরে রান তুলতে পছন্দ করেন এই ওপেনার। ঢাকা প্রিমিয়ার লিগে সাড়ে ৫০০ রান করে টপ থ্রী তে চলে এসেছেন এই ব্যটার। ৪ অর্ধশতকের সঙ্গে ২ শতক। মারকুটে ব্যাটিংয়ের চূড়ান্ত রূপ, ইমন বাংলাদেশের নেক্সট সুপারস্টার।
তামিমদের যুগ শেষ হওয়ার পর নতুন ওপেনারের খোজ করে বাংলাদেশ দল। বিভিন্ন সময়ে সৌম্যরা ভালো করলেও ফ্লপনেস কাটিয়ে উঠতে পারেননি। তাদের জেনারেশন খুব ভালো করে জাতীয় লে টিকতে পারেননি।
তবে এদের পর যারা এসেছেন তাদের মধ্যে ইমন ব্যাট হাতে বেশ ভালো করছেন। ঘরোয়া লিগে চার ছক্কা হাকিয়ে রিতীমত সারা ফেলে দিচ্ছেন ইমন। ঢাকা প্রিমিয়ার লিগে তো আরও ভালো করছেন।
ঢাকা প্রিমিয়ার লওগে ইমন কতটা ভালো করছেন তার একটা নমুনা দেয়া যাক। এই ব্যাটার প্রিমিয়ার লিগে বল খেলেছেন ৫৪৮ টি। এর মধ্যে চার পেয়েছেন ৪৯ টি। ছক্কা হাকিয়েছেন ৩১ টি। ৩৮২ রান করেছেন শুধুমাত্র চার ছক্কা হাকিয়ে।
সিঙ্গেলস ডাবলস নিয়ে তো রান করেছেনই। যখন ডট বল প্রেশার আসতো তখনই সিঙ্গেলস ডাবলস বের করে বেসিকটা ঠিক রাখেন। খারাপ বল পেলে ছক্কা হাকান এভাবে করেই এগিয়ে যেতে থাকেন ইমন। প্রিমিয়ার লিগের টপ থ্রী রান গেটারদের একজন এই যুব বিশ্বকাপজয়ী ওপেনার পারভেজ ইমন।
তবে একটা ব্যাপার নিয়ে অনেক বেশি সংশয় ছিলো, তামিম ইকবাল পরবর্তী সময়ে ওপেনিংয়ে কে বা কারা হাল ধরবেন। সেই উত্তর দিয়েছেন পারভেজ ইমন, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি যে সংস্করণই হোক না কেন ইমন হতে পারেন বাংলাদেশের নেক্সট সলিড ওপেনার।
যেমনি সলিড শটস খেলার দক্ষতা আছে তেমনি আছে পাওয়ার হিটিংয়ের দক্ষতা। ইমনকে ওপেনিংয়ে কম্পিলিট প্যাকেজ বললেও বোধহয় কোনো অংশে ভুল হবে না। তামিম ইকবালের যে অপূর্নতা সেসব তো পূরন করবেনই নিজের উপর অর্পিত দায়িত্বও পালন করবেন ইমন সেই আস্থা রাখা যায়। আস্থা তৈরীর সুযোগ টাও তিনি করে দিয়েছেন।
তবে ইমনদের মতো এমন সলিড ব্যাটারদের যথেষ্ট সুযোগ দিতে হবে, যথেষ্ট অনুকূল পরিবেশ তৈরী করে দিতে হবে। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে নির্দিষ্ট একটা সময়, যার মধ্যে ইমন নিজেকে প্রমান করবেন। একটা ২টা ম্যাচ কিংবা কতিপয় সিরিজ খেলিয়ে সিদ্ধান্ত নেয়াটা মোটেও যৌক্তিক হবে না।
প্রোপার গেম টাইম দিতে হবে, দীর্ঘদিন যেন বাংলাদেশকে সার্ভিস দিতে পারে তার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিতে হবে
ইমনের মতো ওপেনারদের।
ঘরোয়া লিগ আর আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ এক না হলেও প্রস্তুতির কাজটা ঘরোয়া ক্রিকেট থেকেই নিতে হবে। একই সঙ্গে জাতীয় দলে সুযোগ দিয়ে তৈরী করে নিতে হবে যাতে দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে তার সার্ভিসটা পাওয়া যায়।




