Homeক্রিকেটরিশাদকে দেখেই বাংলায় কথা বললেন সিকান্দার রাজা ও শাহীন শাহ আফ্রিদি! দেখালেন...

রিশাদকে দেখেই বাংলায় কথা বললেন সিকান্দার রাজা ও শাহীন শাহ আফ্রিদি! দেখালেন সন্মান।

- Advertisement -spot_img

পাকিস্তানে গিয়েই সন্মান পেলেন রিশাদ। সিকান্দার রাজা এসেই রিশাদকে বাংলায় জিজ্ঞেস করলেন। ভাঙ্গা ভাঙ্গা বাংলায় কথা বললেন শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তানের সাধারণ মানুষের মতো প্লেয়াররাও ভালোবাসেন বাংলাদেশের ক্রিকেটারদের তার প্রমান প্রথমেই রেখেছেন সিকান্দার রাজা।

রিশাদ যখন টিম হোটেলে গিয়ে পৌছান তখনই তাকে দেখে ছুটে আসেন সিকান্দার রাজা এসেই জিজ্ঞেস করেন তুমি ভালো বন্ধু হবে? প্রতিত্তোরে হ্যাঁ বলেন রিশাদ হোসাইন। ভাঙ্গা ভাঙ্গা বাংলায় কথা বলেন শাহীন শাহ আফ্রিদি। বলেন ভাই এদিকে আসো। শাহীনের কথা শুনে মুচকি হাসেন রিশাদ। রিশাদের জন্য বাংলা শিখেছেন শাহীন? হতেও পারে।

রিশাদকে ডেকে নিয়ে যান লাহোর কালান্দার্সের মালিকের কাছে। গিয়ে পরিচয় করিয়ে দেন। তখন রিশাদকে অভ্যর্থনা জানান কালান্দার্স মালিক। কাধে হাত রেখে রিশাদকে নিয়ে উচ্ছাস প্রকাশ করেন তিনি। বলেন তুমি এখনও ইয়ং কোনো টেনশন করবা না আমরা তোমার সাথে আছি। তুমি নিশ্চিন্তে থাকো। শাহীন শাহ আফ্রিদিও আন্তরিকতা দেখিয়েছেন। জিজ্ঞেস করেছেন কোনো কিছু লাগবে কি না। একাবারে চরম খাতির যত্ন করছেন তারা।রিশাদকে নিয়ে লাহোর মালিকের যে উচ্ছ্বাস তা দেখেই বলে দেয়া যায় এই অলরাউন্ডারের প্রতি কতটা মজেছে লাহোর।

বেশ ভালো খাতির পাচ্ছেন রিশাদ। পুরো সিজনের জন্য এনওসি পেয়েছেন, লাহোর খুশি তিনিও খুশি। এখন শুধু পারফর্ম করার বাকি। দারুন একটা পরিবেশ পেয়েছেন মন ভালো করার জন্য। দলের সবাই বেশ আন্তরিকতা প্রকাশ করছে রিশাদের প্রতি। এই অলরাউন্ডারকে নিয়ে লাহোরের যে ভালো পরিকল্পনা আছে তা বলতেই হচ্ছে।

তবে একটা ব্যাপার নিয়ে বেশ আলাপ করা যায় আর তা হলো আন্তরিকতা, পাকিস্তান সুপার লিগে গিয়ে আন্তরিকতার সাথে বেশ ভালোভাবে পরিচয় হয়েছেন রিশাদ। তাছাড়া পাকিস্তানিরা বাংলাদেশের প্রতি বেশ আবেগপ্রবন। এর আগেও বিভিন্ন সময়ে দেখা গেছে।

এবার যেনে আরও বেশি নজরে এসেছে। রিশাদের প্রতি দল মালিক থেকে শুরু করে সতীর্থ ক্যাপ্টেন সবার আলাদা নজর। এই নজর রিশাদকে ভালোবাসায় পরিনত করতে হবে, যেন প্রতি বছর অন্তত পিএসএলে খেলতে পারেন। নিজের সেরাটা উজার করে দিতে হবে রিশাদকে। ভালোবাসা ফিরিয়ে দিতে হবে মাঠের পারফরম্যান্স দিয়ে।

রিশাদকে প্রথম ম্যাচ থেকেই মাঠে পাওয়া যেতে পারে। এই অলরাউন্ডারকে নিয়ে লাহোর এখনই বেশ পজিটিভ আশা করা যায় লাহোর আরও বেশি আন্তরিকতা দেখাবে নিয়মিত একাদশে সুযোগ দিয়ে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here