ইঞ্জুরি সবসময়ই সঙ্গী ছিল তার। তবে শেষ বয়সে এসে সেটা যেন আরো গাঢ় হয়েছে। নেইমার জুনিয়ার এখন নিত্যদিন লড়াই করছেন ইঞ্জুরির সাথে। সেই কবিতার লাইনের মত “ এক প্রহর আনন্দে কাটলে, এক ঋতু কেটে যায় বিষন্নতায়”।
নেইমার জুনিয়ার এক ম্যাচ খেললে যেন ইঞ্জুরির ভয় থাকে পরবর্তী কয়েক ম্যাচে।
সান্তোসের হয়ে ৩ মার্চ মাঠে নেমেছেন সর্বশেষ। এরপর ১০ তারিখ দলের স্কোয়াডে থাকলেও নামা হয়নি করিন্থিয়াসের বিপক্ষে।
সে ম্যাচে শোনা যাচ্ছিল হালকা অস্বস্তির জন্য থাকবেন মাঠের বাইরে। তবে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। সেই অস্বস্তি থেকে হওয়া ইঞ্জুরিতেই নেইমার মাঠের বাইরে থাকেন ১ মাস।
মাঝে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দলে শুরুতে থাকলেও শেষে তাকে ছাড়াই মাঠে নামে ব্রাজিল দল। সেখানে অবশ্য মাঠের বাইরে বসে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ব্রাজিলের হার দেখলেন নেইমার। বেশ আফসোসময় সময় যেন কাটছে তার।
তবে আফসোসের পর এবার এলো স্বস্তি। অবশেষে আবারো মাঠে ফিরছেন নেইমার জুনিয়ার। সান্তোসের হয়ে আবারো অনুশীলনে ফিরেছেন এই ব্রাজিলিয়ান। দলের সাথে পুর্ণ দমে অনুশীলন করতে দেখা যায় তাকে। সেখানে এবার তাই তার মাঠে ফেরা যেন সময়ের অপেক্ষা।
তবে কবে মাঠে ফিরবেন এই সুপারস্টার। ১৪ এপ্রিল ব্রাজিলিয়ান লীগ সিরিআ এর পরবর্তী ম্যাচে ফ্লুমিনেসের বিপক্ষে মাঠে নামবে সান্তোস। আর সে ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন নেইমার। শুধু যে মাঠে ফিরবেন তা নয়, এক যুগ পর ফিরবেন ব্রাজিলের লীগ সিরিআ তে।
কেননা এর আগে সান্তোসে ফিরলেও সিরিআ তে নামা হয়নি নেইমারের। খেলেছেন পাউলিস্তা, সেখানে নিয়মিতই খেলেছেন, দলকে কোয়ার্টারে নিয়ে গেছেন। তবে সিরিআ এর আগে ইঞ্জুরিতে পড়ে যান তিনি। এবার সিরিআতে মাঠে নামবেন এই তারকা।
এদিকে নেইমারকে ছাড়া বেশ ধুকছে সান্তোস। পাউলিস্তার গুরুত্বপূর্ণ ম্যাচে তারা হেরে বিদায় নেয়। সিরিআ তে ২ ম্যাচে ১ হার ও ১ ড্র তাদের। এক মৌসুম আগে এই সিরিআ থেকে রেলিগেটেড হয় তারা।
নেইমার দলের হাল না ধরলে আবারো একই চিত্র হতে পারে ব্রাজিলের সফল এই দলটির। আর সেখানে সান্তোসের হয়ে মাঠে নেমে সিরিআ তে সফলতা পেতে চাইবেন সাবেক এই বার্সা সুপারস্টার । তবে তার আগে আবারো মাঠের ফুটবলে নেইমির জাদু দেখা যাক, নেইমি মাঠে হোক নিয়মিত এমনটাই চাওয়া তার কোটি ভক্তদের।




