Homeফুটবলভাগ্য খুলছে সেলেসাওদের,ব্রাজিলের ডেরায় যোগ দিবেন আনচেলত্তি!

ভাগ্য খুলছে সেলেসাওদের,ব্রাজিলের ডেরায় যোগ দিবেন আনচেলত্তি!

- Advertisement -spot_img

আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলে হার। মিকেল আর্তেতার শিবির লন্ডনে রিয়াল মাদ্রিদকে একটুও ছাড় দেয়নি। ডেক্লাইন রাইস দুর্ধর্ষ দুই গোল করেছেন, মিকেল মেরিনোও দেখিয়েছেন তার জাদু। চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে এমন এক জয়ে উজ্জীবিত আর্সেনাল দল।

বিপরীতে যেন উলটো চিত্র রিয়াল মাদ্রিদের। ৩ গোল হজম করে চ্যাম্পিয়নস লীগ থেকে অনেকটাই ছিটকে গেলো লস ব্লাঙ্কোসরা।

তবে এই দুই পক্ষের দুই চিত্রের মাঝে কিছুটা খুশির চিত্র থাকবে ব্রাজিল সমর্থকদের জন্যও।

যদিও রিয়াল মাদ্রিদের হয়ে ভিনি রদ্রিগো এন্ড্রিকদের হারতে দেখে কিছুটা মনক্ষুন্ন হতে পারেন তারা। তবে ভবিষ্যতের কথা ভেবে এই জয় ব্রাজিল সমর্থকদের খুশির কারণই হবে।

কেননা আর্সেনালের বিপক্ষে হারার পর চাকরি অনেকটাই নড়েচড়ে বসেছে কার্লো আনচেলত্তির। লা লীগায় লীগ লিডার বার্সেলোনা থেকে ৪ পয়েন্ট দূরে, চ্যাম্পিয়নস লীগ থেকেও অনেকটা ছিটকে গেছেন।

কোপা দেল রে এর ফাইনালে দল গিয়েছে, তবে সেখানে ফর্মে থাকা বার্সেলোনার বিপক্ষে আন্ডারডগ হয়েই নামতে হবে লস ব্লাঙ্কোসদের। এমন অবস্থায় শিরোপাহীন মৌসুম দেখতে হতে পারে রিয়াল মাদ্রিদের।

আর সেটা হলে আছে কোচ বদলের সম্ভাবনা। এর মাঝেই রিয়াল মাদ্রিদ দীর্ঘমেয়াদী নতুন কোচ নিয়োগের পক্ষে ভোট দিয়েছে। নতুন কোচ হবার লড়াইয়ে আছেন লেভারকুসেনের জাভি আলান্সো ও ফ্রাঞ্চের জিনেদিন জিদান।

এই দুইজনকে দীর্ঘমেয়াদে দলের ডাগআউটে দেখতে চান ভক্তরা। আর সে কারণেই এই মৌসুমই হতে পারে কার্লো আনচেলত্তির শেষ মৌসুম।

যদি সেটাই হয়, তবে ব্রাজিল দলে আসার পথ অনেকটা সুগম হবে আনচেলত্তির। কেননা একমাত্র রিয়াল মাদ্রিদের পক্ষে থেকে ছাড়া হলেই অন্য জায়গায় মত দিবেন আনচেলত্তি।

দলের এই অবস্থায় জানা গিয়েছে, ব্রাজিল বোর্ড বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের কোপা দেল রে এর ফাইনাল ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে। যদি সে ম্যাচে রিয়াল মাদ্রিদের পক্ষে ফল না আসে, তবে তখনই আনচেলত্তিকে দেওয়া হবে প্রস্তাব।

ব্রাজিলের থেকে আনচেলত্তির ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। তবে দলটির চাওয়া যে কোচই হোক, সে যেন ক্লাব বিশ্বকাপের আগে দল যোগদান করে। কেননা মৌসুম শেষে ফিফা উইন্ডোতে মাঠে নামবে ব্রাজিল দল।

আর সেখানে একদম নতুন কোচের অধীনেই মাঠে নামতে চায় তারা। এই মুহুর্তে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের যে পা হরকানোর আর নেই কোন সুযোগ।

সব মিলিয়ে এবার দেখা যাক জল কোথায় গড়ায়। তবে আনচেলত্তিকে নিয়ে ব্রাজিল ভক্তদের স্বপ্ন দেখার এটাই সবচেয়ে ভালো সময়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here