Homeক্রিকেটলাহোরের একাদশে রিশাদ, রিশাদকে নিয়ে লাহোরের যে একাদশ মাঠে নামছে।

লাহোরের একাদশে রিশাদ, রিশাদকে নিয়ে লাহোরের যে একাদশ মাঠে নামছে।

- Advertisement -spot_img

রিশাদ হোসাইন পিএসএল খেলতে পাকিস্তান গিয়ে সেখানকার আতিথিয়েতা পেয়েছেন। বিশ্রাম নিয়ে অনুশীলন পর্বেও মাঠে নামবেন। তবে ঠিক একদিন সময় হাতে আছে রিশাদের। এরপরই মাঠে নামবেন লাহোর কালান্দার্সের হয়ে। লাহোরের সেরা একাদশে বাংলাদেশের সেরা লেগি সুযোগ পেতে পারেন। রিশাদ সহ লাহোরের প্রথম ম্যাচের একাদশ নিয়ে আলোচনা করা যাক।

ওপেনিংয়ে ফাখর জামান ও আবদুল্লাহ শফিক প্রায় নিশ্চিত নাম। ওয়ান ডাউনে আসিফ আলি থাকতে পারেন চার নম্বরে মুহাম্মদ নাঈম। ৫ নম্বরে স্যাম বিলিংস হতে পারে সেরা অপশন। ৬ নাম্বারে প্রায় অবধারিত নাম সিকান্দার রাজা।

৭ নম্বরে কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল মাঠে নামতে পারেন। ৮ নম্বরে আসিফ আফ্রিদি খেলতে পারেন। ৯ নম্বরে শাহীন আফ্রিদি ১০ নম্বরে রিশাদ হোসাইন ১১ তম হিসেবে একাদশ থাকতে পারেন হারিস রউফ।

উল্লেখীত নাম গুলোর মধ্যে আগামী ম্যাচে পরিবর্তনের সুযোগ খুবই কম। রিশাদ, সিকান্দার রাজা ও ড্যারিল মিচেল এই তিনটি নাম প্রায় নিশ্চিত নাম। স্পিন বোলিংয়ের খুব বেশি আধিক্য সাধারণত থাকার কথা না। জেনুইন একজন লেগ স্পিনারের সাথে সিকান্দার রাজা আছেন। অর্থোডক্স স্পিনার হিসেবে আসিফ আফ্রিদি আছেন। তিনটি স্পিন অপশনের সাথে তিনজন পেস।

ড্যারিল মিচেল ব্যাটিংয়ের সঙ্গে পেস করবেন, আফ্রিদি জেনুইন ফাস্ট বোলার। হারিস রউফও আফ্রিদির সঙ্গে নেতৃত্ব দিবেন। ব্যাটিং+বোলিং ২ ডিপার্টমেন্টেই বেশ শক্তিশালী হয়ে মাঠে নামবে লাহোর কালান্দার্স।

পিএসএলের উদ্বোধনী ম্যাচ বলে প্রথম ম্যাচে গ্যালারি ছাড়াও টিভি সেটের সামনে দর্শকদের বড় একটা অংশ ভীর করবে ম্যাচ দেখার জন্য। বাংলাদেশ থেকেও হিউজ এমাউন্ট অব অডিয়েন্স পাবে পিএসএল। এর কারন রিশাদ হোসাইন।

প্রথম ম্যাচেই একাদশে থেকে মাঠে নামতে পারেন এই স্পিনার। তার খেলা দেখার জন্য তার দেশের ক্রিকেট দর্শকরা উৎসুক হয়ে থাকবেন। রিশাদের পিএসএল ডেবুটা হতে যাচ্ছে উদ্বোনী ম্যাচে। লাহোর রিশাদকে যে আশায় দলে ভিরিয়েছে সেটি তাকে পুরন করতে হবে।

ব্রেক থ্রুর পাশাপাশি রান আটকিয়ে দেয়া। ব্যাট হাতে ক্যামিউ ইনিংস খেলা। এক কথায় লোয়ারঅর্ডারে সব ধরনের সাপোর্ট কথা মাথায় রেখে এই লেগিকে একাদশে নিবে লাহোর।

প্রথম ম্যাচে ভালো করলে বাকি ম্যাচ গুলোতেও রিশাদকে নির্দ্বিধায় খেলাবে লাহোর্ টুর্নামেন্টের শুরুর দিক থেকেই তাই একাদশে নিয়মিত খেলিয়ে ইউসড টু করতে চাইবেন শাহীনের দল। দেখা যাক ডেবু ম্যাচে কেমন করেন রিশাদ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here