রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মত ক্লাবে দুর্দান্ত পারফর্মেঞ্চ। জাতীয় দলে এসেই যেন খেই হারান ভিনিসিয়াস, রাফিনহারা। দলের আক্রমণভাগের একের পর এক তারকার মেলা বসলেও কেউই জাতীয় দলে ক্লাবের পারফর্মেঞ্চকে টেনে আনতে পারেন না।
এর পিছনে অনেকে দুষছেন নিবেদনকে, অনেকের কাছে দোষটা কোচিং এর। তবে মাঝমাঠের ব্যার্থতা যে উইঙ্গারদের ভোগায় জাতীয় দলে, সেটা তো নিশ্চিতভাবে বলতেই হয়।
সেই মাঝমাঠের দিকেই তাই সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে সেলেসাওদের। সেখানে শারীরিকভাবে শক্ত খেলোয়াড় থাকলেও ব্রাজিল দলে যেন ক্রিয়েটিভ মিডফিল্ডারের বড় অভাব।
ব্রুনো গিমারেজ ছাড়া সেভাবে দলের রাডারে নেই ক্রিয়েটিভ মিডফিল্ডার। আর সেখানেই যেন বড় অস্ত্র হতে পারেন ফিলিপে কৌতিনহো ও আন্দ্রে সান্তোস
কৌতিনহো পরীক্ষিত মুখ জাতীয় দলের জন্য। শুধু মাঝে ফর্ম হীনতায় হারিয়ে গেছিলেন। তার ক্লাস নিয়ে সন্দেহ নেই কারো, শুধু ফর্মে ফেরার ছিল অপেক্ষা। সেই ফর্মে কৌতিনহো বেশ ভালোভাবেই ফিরেছেন। ভাস্কো দ্যা গামার হয়ে খেলা নিজের শেষ ৬ ম্যাচে ৫ গোল এসিস্ট তার। এর মাঝে তিন ম্যাচে তার রেটিং ৮ এর উপরে, এক ম্যাচে পেয়েছেন ৭.৯ রেটিং।
গত আসরে ৪ গোল এসিস্ট করা কৌতিনহো এর মাঝেই করে ফেলেছেন ৭ গোল এসিস্ট। সর্বশেষ ম্যাচে স্পোর্ট রেসিভের বিপক্ষে এসিস্ট পেয়েছেন, এছাড়া মোট ৫ টি চাঞ্চ ক্রিয়েট করেছেন। আগের ম্যাচে গোল এসিস্ট না করলেও মোট ৮ টি শট ও ২ বার চাঞ্চ ক্রিয়েট করেছেন।
জোড়া গোল পেয়েছেন নোভা লাগাচোর বিপক্ষে। কোপা সুদারআমেরিকায় গোল এসিস্ট পেয়েছেন এক ম্যাচে। অর্থ্যাৎ মাঝমাঠে জাদু দেখানো এখনও ধরে রেখেছেন কৌতিনহো। এমন ফর্ম বজায় থাকলে তার দলে আসা সময়ের ব্যাপার।
কৌতিনহো নিজেকে নতুনভাবে ফিরে পেয়েছেন। আর নতুনদের মাঝে সবচেয়ে আলোড়ন তৈরি করেছেন আন্দ্রে সান্তোস। এই ব্রাজিলিয়ান ফ্রেঞ্চ লীগে স্ট্রার্সবার্গের হয়ে রীতিমতো ঝড় তুলছেন।
সর্বশেষ ম্যাচেও জোড়া এসিস্ট করেছেন সান্তোস৷ তাতে নিসের বিপক্ষে ড্র করায় চ্যাম্পিয়নস লীগ হাতছানি দিয়ে ডাকছে স্ট্রার্সবার্গের জন্য।
এই মৌসুমে ৭.৮ রেটিংএ ৩০ ম্যাচে করেন ১৪ গোল এসিস্ট৷ সর্বশেষ ৪ ম্যাচে পেয়েছেন ৪ গোল এসিস্ট।
লিও এর বিপক্ষে গোল করেছেন, তলুস্কার বিপক্ষে করেন জয়সুচক গোল। এছাড়া ৬৪ ট্যাকেলস, ১৯১ ডুয়েলস জয় করেন, এরিয়ালে ডুয়েলস জয় করেন ৩২ বার। সব কিছু মিলিয়ে ব্রাজিল দলের দারুণ সমাধান হতে পারেন সান্তোস।
এবার দেখা যাক, পরবর্তী কলআপে ডাক আসে কিনা এই দুইজনের। অন্তত নতুন কোচের অধীনে পরীক্ষা নিরীক্ষার জন্যও সুযোগ দেওয়া উচিত এই দুইজনকে।




