Homeফুটবলবার্সেলোর বিপক্ষে হ্যাট্রিক করা এই গুইরাসিও যেন একজন সাদিও মানে!

বার্সেলোর বিপক্ষে হ্যাট্রিক করা এই গুইরাসিও যেন একজন সাদিও মানে!

- Advertisement -spot_img

সেরহু ইয়াদলি গুইরাসির এই ছবিটির দিকে লক্ষ্য করুন!(উপরে ছবি দেওয়া থাকবে স্ক্রিপ্টের)
দেখেই মনে হয়ে যাবে একটা আদর্শ সুখী মুসলিম পরিবারের ছবি,আসলেই তাই!
জন্মটা ফ্রান্সে এবংকি অনুর্ধ্ব ১৬, ১৯,২০ বয়সভিত্তিক এই দলগুলোতে ফ্রান্সের জার্সিতেই খেলেছেন এই খেলোয়াড়, তবে তিনি ফ্রান্সের এনগুলো কান্তে হননি,বরং আফ্রিকায় সাদিও মানে হতে চেয়েছেন! তাইতো পারিবারিক কারনে ফিরেছেন ঘিনিতে,খেলেন ঘিনির জাতীয় দলে ২৯ বছর বয়সি এই তারকার পারফরম্যান্স অনুযায়ী কথা হয়না বললেই চলে!

ডর্টমুন্ডের জার্সিতে এই মৌসুমে ৪০ ম্যাচে ৩৭ গোল এসিস্ট তার, সেই পরিসংখ্যানটা পাশে রাখলেও শুধু চ্যাম্পিয়ন্স লীগেই ১৪ ম্যাচে ১৩ গোল আর ৫ এসিস্ট,অর্থাৎ ১৪ ম্যচে ১৮ গোল এসিস্ট করেছেন তিনি,এক কথায় আকাশ ছোয়া পারফরম্যান্স!


গতকালকের কথাই ধরা যাক,তার দল জিতেও বিদায় নিয়েছে,কিন্তু তিনি একাই কাপন ধরিয়ে দিয়েছেন ফ্লিকের শক্তিশালী দলকে,যারা এর আগে ২০২৫ সালে কোনো ম্যাচই হারেননি,এবংকি দলটির নয়া গোলকিপার সেজনির বার্সেলোনার প্রথম হারটাও উপহার দিয়েছেন এই গুউরাসিই!


ম্যাচের নায়ক গিনির এই স্ট্রাইকার সেরহু গুইরাসি প্রথমার্ধের ১১ মিনিটেই সাহসী ‘পানেনকা’ পেনাল্টিতে গোল করে ম্যাচে প্রাণ ফেরান। বার্সা গোলরক্ষক ড্রিবল করতে গিয়ে ফাউল করেন পাসকাল গ্রসকে, সেখান থেকেই আসে স্পট কিক।


দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও বাজিমাত করেন গুইরাসি। ৪৯ মিনিটে কর্নার থেকে রামি বেনসেবাইনি বল বাড়ান, সেখান থেকে মাথা ছুঁইয়ে দ্বিতীয় গোল করেন এই ফর্মে থাকা ফরোয়ার্ড। কিন্তু হতাশার মুহূর্ত আসে মাত্র পাঁচ মিনিট পর। ডর্টমুন্ড ডিফেন্ডার বেনসেবাইনি ভুল করে বার্সার ফেরমিন লোপেজের ক্রসে নিজের জালেই বল ঠেলে দেন। এই আত্মঘাতী গোলে বার্সা অ্যাগ্রিগেট ব্যবধানে আবারও ৩ গোলে এগিয়ে যায়।
তবুও থেমে থাকেননি গুইরাসি। ৭৬ মিনিটে বার্সা রক্ষণভাগের বিশৃঙ্খলা কাজে লাগিয়ে দুর্দান্ত ভলিতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। ১৪ ম্যাচে এটি তার ১৩তম গোল। শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় জুলিয়ান ব্রান্ডট গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

এরপর আরও একাধিক সুযোগ নষ্ট করে ডর্টমুন্ড। গ্রসের গোল অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়। বার্সা গোলকিপারও দুর্দান্ত দুটি সেভ করেন। বার্সা রক্ষা পায় শেষ বাঁশি বাজা পর্যন্ত।তবে গুইরাসির বাজিমাত ছিলো ডর্টমুন্ডের লয়াল সব দর্শকদের জন্য সুখের আফসো!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here