আইপিএলে সানরাইজার্স হায়াদ্রাবাদ মানেই ধুমধারাক্কা মার। হেড, অভিষেক, ক্লাসেনদের হায়াদ্রাবাদ যেনো টি২০ ক্রিকেটের নতুন ব্রান্ডিং।
অথচ এই নতুন ব্রান্ডের হায়াদ্রাবাদের কপালে জোটেনি আইপিএল শিরোপা। বরং একবারই শিরোপার স্বাদ পায় তারা। সেবার এই শিরোপা জয়ের নেতৃত্ব দেন বাংলার পেসার মুস্তাফিজুর রহমান
ভুবেনশ্বর, স্রানকে নিয়ে আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা বোলিং লাইনআপ গড়ে তোলেন। নিজে ১৭ উইকেট নেন আইপিএলের মঞ্চে। ২০১৬ সালে হন চতুর্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
একই সাথে রান দেন মাত্র ৬.৯ ইকোনমিতে। ফলে সেরা ইমার্জিং খেলোয়াড়ের পুরষ্কার উঠে তার কাছে। আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশী খেলোয়াড় হিসেবে এই পুরষ্কার পান মুস্তাফিজুর রহমান।
পিএসএলে রিশাদ যেন মনে করাচ্ছেন সেই মুস্তাফিজকেই। এক আমলে কাটার, স্লোয়ার দিয়ে সবার আতঙ্কের নাম ছিলেন মুস্তাফিজ।
আর টার্ন ও টপ স্পিন দিয়ে পিএসএলের ব্যাটারদের আতঙ্কের নাম রিশাদ হোসেন। এর মাঝে ২ ম্যাচে রিশাদের শিকার ৬ উইকেট। এক ম্যাচ কম খেলেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহী বাংলার এই লেগী। সেই উইকেটের তালিকায় আছে রাইলি রুশো, শান মাসুদদের মত নাম।
আর তাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে রিশাদের সামনে। এর মাঝে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের ফজল হক মাহমুদ ক্যাপ পড়া হয়েছে রিশাদের।
সামনের দিনে এই ক্যাপটা নিজের কাছেই রাখতে চাইবেন রিশাদ।পুরো মৌসুমের জন্য এনওসি আছে রিশাদের। একই সাথে যে ফর্মে আছেন, তাতে রিশাদকে বেঞ্চ করার সুযোগ নেই। তাই এই পুরষ্কার পাওয়ার আশা দেখতেই পারে এই বাংলাদেশী বোলার।
এছাড়া প্রথম আসরে মুস্তাফিজ পান ১৭ উইকেট। এই সং্খ্যাকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ আসে রিশাদের সামনে। টুর্নামেন্টে গ্রুপ পর্বে আরো ৭ ম্যাচ খেলবে রিশাদের দল। ফাইনাল পর্যন্ত গেলে রিশাদের সুযোগ থাকবে আরো ৯-১০ ম্যাচ খেলা। সেখানে রিশাদের মুস্তার রেকর্ড ভাঙতে লাগবে ১২ উইকেট। এই ফর্মে থাকলে ও তার দল পুরো আসর খেলতে পারলে এই রেকর্ড ভাঙাও কঠিন হবেনা।
একই সাথে রাশিদ খানের রেকর্ডও হাতছানি দিচ্ছে রিশাদের সামনে। মুলত লাহোর কালান্দার্সে রাশিদ খানের রিপ্লেসমেন্টেই আসেন রিশাদ। আর সেখানে এক আসরে সর্বোচ্চ ২০ উইকেট নেন রাশিদ।
যদি আরো ৯-১০ ম্যাচ খেলে ১৫ উইকেট নিতে পারেন রিশাদ, তবে এই লেগ স্পিন জাদুকরকেও ছাড়িয়ে যাবেন। সব মিলিয়ে রিশাদের সামনে স্বপ্নছোয়ার হাতছানি। দেখা যাক সেখানে কেমন করেন উদীয়মান এই তারকা।




