এই মুহুর্তে লাতিনের সেরা স্ট্রাইকার কে,এমন প্রশ্নে যদি লাউতারো ব্যাতিত অন্য কারো নাম আপনার মাথায় আসে,তাহলে আপনার বল নলেজ কম আছে বলেই ধরে নেওয়া ভালো!
মৌসুমের পর মৌসুম,এতোটা ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সব ম্যাচে এভাবে পারফর্ম করে যান এই আর্জেন্টাইন।
ইন্টার মিলানের ক্যাপ্টেন লাউতারো গতকালও গোল করেছেন,বায়ার্নকে বিদায় করে সেমিফাইনালও নিশ্চিত করেছেন,তবে এসবের বাহিরেও গতকাল ছিলো লাউতারোর মাইলফলকের রাত!
ইন্টার মিলানের ইতিহাসে ইতালির বাহিরের কোনো খেলোয়াড়ই নেই যে ক্লাবটির জন্য ১৫০ এর বেশি গোল করেছেন,একমাত্র লাউতারো মার্টিনেজ ছাড়া! এই বয়সেই ক্লাবের লিজেন্ড লাউতারো চলতি মৌসুমে সর্বোচ্চ ইউসিল ম্যান অব দ্য্য ম্যাচও হয়েছেন!
গতকাল বিদায় করে দিয়েছেন বায়ার্নকে!
প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে পরিষ্কার এগিয়ে থাকলেও গোল করতে ব্যর্থ হয় বায়ার্ন।
ইন্টার মাত্র একটি শট লক্ষ্যে রাখলেও তা থেকে সফলতা পায়নি। ফলে স্কোরবোর্ড অপরিবর্তিত রেখেই বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরেই গোল করে দলকে অগ্রগামিতায় সমতায় ফেরান কেইন।
তবে ৫২ মিনিটে করা ওই গোলের আনন্দ ম্লান হয়ে যায় ছয় মিনিট পরই। ম্যাচের ৫৮ ও ৬১তম মিনিটে যথাক্রমে লাউতারো মার্টিনেজ ও বায়ার্ন ছেড়ে গত গ্রীষ্মে ইন্টারে যোগ দেওয়া বেনিয়ামিন পাভার্দ বল জালে পাঠালে চকিতে দুই গোলে পিছিয়ে পড়ে জার্মানরা।
ইন্টারের জার্সিতে এদিন প্রথম গোলের দেখা পান পাভার্দ, আর সেটিও তার পুরনো ক্লাবের বিপক্ষে। আর টানা পাঁচ ম্যাচ জালের দেখা পেয়ে ইন্টার খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়ে ফেলেন লাউতারো।
ক্লাবটির ইতিহাসের প্রথম কোনো খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তি গড়ল।
৭৬তম মিনিটে অবশ্য এরিক ডায়ার গোল পেলে ফের স্বপ্ন দেখতে শুরু করে বায়ার্ন, কিন্তু ইন্টারের অভেদ্য রক্ষণ আর সুযোগ পেলেই পাল্টা আক্রমণ দলটিকে অলআউট আক্রমণে উঠতে দেয়নি। ফলে গোলও আর পাওয়া হয়নি।
এর ফলে হতাশা সঙ্গী করে ঘরে ফিরতে হয় ভিনসেন্ট কোম্পানির শিষ্যদের।
আর এর সঙ্গে শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগে থমাস মুলারের বর্ণিল এক অধ্যায়।
বায়ার্ন মিউনিখে এটিই যে শেষ মৌসুম, তা তিনি জানিয়ে দিয়েছিলেন আগেই। এবার হেরে বিবর্ণ বিদায় নিতে হলো বছরের পর বছর ধরে বায়ার্নকে সেবা দিয়ে আসা এই সৈনিককে।
সেমিফাইনালে ইন্টারের প্রতিপক্ষ বার্সেলোনা। আগামী ৩০ এপ্রিল রাতে বার্সেলোনার মাঠে খেলতে নামবে তারা। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে সান সিরোতেই, আগামী ৬ মে।




